বাংলাদেশিদের ভুয়ো পাসপোর্ট তৈরির জালিয়াতি চক্র, গ্রেফতার ডাকঘর কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি: ভুয়ো পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে একের পর এক ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ। এবার পুলিশের জালে আটক এক ডাকঘর কর্মী। মঙ্গলবার রাতে বেহালার পর্ণশ্রী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। সেই সঙ্গে বাজেয়াপ্ত হয়েছে প্রচুর জাল নথি তৈরিতে ব‍্যবহৃত কম্পিউটার, প্রিন্টার ও অন‍্য নানাসামগ্রী।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম দীপঙ্কর দাস। তাঁর কাছ থেকে প্রচুর জাল নথি উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও এসবিআই ও ইন্ডিয়ান ব্যাঙ্কের সিল, ৩৬টি ভারতীয়  পাসপোর্টের ফটোকপি এবং ব্রিটেনের ভিসাও বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই সঙ্গে এদিন ধৃতকে জিজ্ঞাসাবাদ করে হরিদেবপুর এলাকায় একটি বাড়ির হদিশ মেলে যেখানে জাল নথি তৈরির কাজ চলত বলে জানা গিয়েছে। সেখানও হানা দেয় বাহিনী। উদ্ধার হয় প্রচুর নথিপত্র।

তদন্তে নেমে পুলিশ আরও জানতে পারে, টাকা বিনিময়ে জাল পাসপোর্ট তৈরি চক্রের মূল মাথা সমরেশ বিশ্বাসের খাস লোক ছিলেন এই দীপঙ্কর। জাল নথি তৈরির দিকটা পুরোটাই দেখভাল করত সে। পেশায় ডাকঘরের অস্থায়ী কর্মী দীপঙ্কর ছিলেন উচ্চশিক্ষিত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে সে। জাল নথি তৈরির পাশাপাশি ডাকঘর থেকে জাল পাসপোর্টগুলি সংগ্রহও করত সে। তাকে জেরা করে চক্রের বাকিদের খোঁজ পেতে চাইছেন তদন্তকারীরা। 

গোয়েন্দাদের কাছে খবর, উত্তর ২৪ পরগনার পাসপোর্ট সেবাকেন্দ্রের অস্থায়ী কর্মী তারকনাথ সেনের হাত ধরে তৈরি হয়েছে দু’শোরও বেশি জাল পাসপোর্ট। তবে আপাতত ৭৩টি জাল পাসপোর্ট সম্পর্কে তথ‌্য পেয়েছেন গোয়েন্দারা। সূত্রের খবর, চক্রের মূল মাথা সমরেশ বিশ্বাস ও তাঁর ছেলে রিপন বিশ্বাসের সঙ্গে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ার জাল পাসপোর্ট চক্রের সরাসরি যোগাযোগ ছিল। চক্রের এজেন্ট ও সাব এজেন্টরা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সঙ্গে যোগাযোগ রাখত। সমরেশ ও রিপনের নজর রাখত এই জেলাগুলির পাসপোর্ট সেবা কেন্দ্র ও ডাকঘরগুলির দিকে। এই কেন্দ্র ও ডাক বিভাগের কয়েকজন অস্থায়ী কর্মীকেই সমরেশরা নিজেদের চক্রে যুক্ত করে।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

কলকাতা বিমানবন্দরে ভারতীয় পাসপোর্ট সহ গ্রেফতার বাংলাদেশি

NRC জুজু! রিজেন্ট পার্কে আত্মঘাতী প্রৌঢ়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]