নিজস্ব প্রতিনিধি: শুক্রবার রাতে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় লাইট পোস্টে হঠাৎ আগুন লাগে।ধর্মতলার মোড়ে ইলেকট্রিক পোষ্টে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্বাভাবিকভাবেই ধর্মতলার(Esplande) জনবহুল এলাকায় আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। জানা গিয়েছে ল্যাম্পপোস্টে লাগা ওই আগুন গাছে ছড়িয়ে পড়ে।
স্থানীয় মানুষজন দমকল বিভাগে তৈরি করি খবর দিলে সেখান থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। একইসঙ্গে ঘটনাস্থলের পার্শ্ববর্তী সিইএসসি’র হেডকোয়ার্টার ভিক্টোরিয়া হাউস থেকে ও বিদ্যুৎ কর্মীরা ঘটনাস্থলে এসে ওই লাইট পোস্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান লাইভ পোস্টে থাকা শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে ওই ল্যাম্পপোস্টে(Lamp Post) আগুন লাগার দরুন সেখানে থাকা বিভিন্ন কেবল ও ইন্টারনেট পরিষেবার তারেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে কোনো কথা হতে খবর নেই। ঘটনাস্থলে পৌঁছয় হেয়ার স্ট্রিট থানার পুলিশ।