প্রায় আড়াই বছর পর ফের চালু ‘উৎসশ্রী’ পোর্টাল, হবে শুধু পারস্পরিক বদলি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রায় ২৮ মাস বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে রাজ্য সরকারের উৎসশ্রী পোর্টাল। শিক্ষক, শিক্ষাকর্মীদের বদলি সংক্রান্ত এই পোর্টাল ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে বন্ধ রাখা হয়েছিল।  ২০২৫ থেকেই ওই পোর্টাল চালু করে দেওয়া হল। তবে সব ধরনের বদলিতে এখনই সায় দেয়নি রাজ্য সরকার। চালু করা হয়েছে কেবল পারস্পরিক বদলি (মিউচুয়াল ট্রান্সফার)। সাধারণ (জেনারেল ট্রান্সফার) এবং বিশেষ (স্পেশাল ট্রান্সফার) বদলির আবেদন বন্ধই থাকছে।

স্কুল শিক্ষা দফতরের পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদও একই নির্দেশিকা জারি করেছে গত ৩১ ডিসেম্বর। ১ জানুয়ারি থেকেই উৎসশ্রী পোর্টাল পারস্পরিক বদলির জন্য চালু হয়ে গিয়েছে। এই দ্বারা প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সরকারি শিক্ষক-শিক্ষিকারা পোর্টালের মাধ্যমে বদলির আবেদন কার্যকর করতে পারবেন। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে। তার পর আবার নতুন নির্দেশিকা জারি করা হতে পারে স্কুল শিক্ষা দফতর থেকে।

উল্লেখ্য, রাজ্যের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বদলির জন্য উৎসশ্রী পোর্টাল চালু করা হয়েছিল ২০২১ সালে। এই পোর্টালের মাধ্যমে অনলাইনেই রাজ্যের যে কোনও প্রান্তে বদলির আবেদন করতে পারেন সরকারি কর্মীরা। ২০২২ সালে যখন উৎসশ্রী পোর্টাল বন্ধ হয়েছিল, সেই সময় থেকেই সাধারণ, পারস্পরিক এবং বিশেষ বদলির অনেক আবেদন পোর্টালে জমা পড়ে আছে। সাধারণ বা বিশেষ বদলি চালু না-হওয়ায় সেই সংক্রান্ত আবেদনগুলি অফলাইন মাধ্যমে এতদিন সমাধানের দাবি জানাছিলেন কর্মীরা। দুজন কর্মী পারস্পরিক সমঝোতার মাধ্যমে নিজেদের কর্মস্থান বদল করতে চাইলে তাকে বলা হয় পারস্পরিক বদলি। এই পারস্পরিক বদলির আবেদন করা গেলেও কোনও প্রার্থী সাধারণ ভাবে কর্মস্থান বদলের  আবেদন জানালে বা বিশেষ কোনও কারণে (শারীরিক, বৈবাহিক বা অন্য কোনও কারণ) বদলি চাইলে তাঁর বর্তমান প্রতিষ্ঠানে আসন ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই দুই বদলি আপাতত বন্ধই থাকছে বলে জানা গিয়েছে।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে ডাহা ফেল উত্তরপ্রদেশ সহ ৩ ডাবল ইঞ্জিন রাজ্য, প্রশংসিত বাংলা

টানা বর্ষণে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন গোঘাটে, মাথায় হাত কৃষকদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]