Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুর্নীতি মামলায় বিশ্বজিৎ দাসের ১০ কোটি টাকার ১১ টি সম্পত্তি চার্জশিটে সংযুক্ত ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি: রেশন বন্টন দুর্নীতি মামলায় বিশ্বজিৎ দাসের এবং তার ১ টি ফরেক্স ট্রেডিং কোম্পানির বিরুদ্ধে চার্জ শিট পেশ করল ইডি(ED) । বিশ্বজিৎ দাসকে গ্রেফতারির ৫৮ দিনের মাথায় ৮৭ পাতার চার্জ শিট পেশ করা হল , সঙ্গে ১১৫০ পাতার নথি পেশ করা হল । ২০১৪ থেকে ২০১৫ – ২০২৪ এর এই মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিকের ৩৫০ কোটি টাকা ফরেক্স কোম্পানির মাধ্যমে বিদেশি মুদ্রায় রূপান্তর করে হাওলার মাধ্যমে বাংলা দেশ হয়ে দুবাইতে পাচার করা হয়। এই ৩৫০ কোটি টাকার সঙ্গে বিশ্বজিৎ দাসের প্রচুর সম্পত্তি সংযুক্ত করা হয়েছে এই চার্জ শিট- এ। ৩/৪/৭০ পিএমএলএর আইনি ধারায় চার্জ শিট(ChargeSheet) পেশ করা হয়।

আদালতে ইডি আইনজীবী বলেন , রেশন বন্টন দুর্নীতি মামলায় সাপ্লাইমেন্টারি চার্জ শিট পেশ করা হল । বিশ্বজিৎ দাসের ফরেক্স কোম্পানিকে সমন দেবার আবেদন জানিয়েছেন।ইডি সূত্রে খবর, রেশন বন্টন দুর্নীতি মামলায় বিশ্বজিৎ দাসের ১০ কোটি টাকার ১১ টি সম্পত্তি এই চার্জ শিট এ সংযুক্ত করা হয়েছে। ৩ জনের ২২ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ আদালতের। এদিকে,শেখ শাহজাহান এর ভাই আলমগির শেখ, তাঁর ঘনিষ্ঠ শিবু হাজরা, দিলদার মোল্লাকে শুক্রবার সকাল ১১ টা নাগাদ কলকাতার নগর দায়রা আদালতে হাজির করে ইডি। ইডি তাঁদের নিজেদের হেফাজতে পেতে আবেদন জানাই বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে। শাহজাহানের ভাই আলমগিরকে এর আগে গ্রেফতার করেছিল সিবিআই।

সিবিআইয়ের(CBI) হাতেই গ্রেফতার হয়েছিলেন শাহজাহানের ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত দিলদারও। সিবিআই যখন তাঁদের গ্রেফতার করে, তখন শাহজাহানও ছিলেন সিবিআই হেফাজতেই। অন্য দিকে, শাহজাহানের আর এক ঘনিষ্ঠ সহযোগী শিবুকে পুলিশ গ্রেফতার করেছিল ইডির উপর হামলা এবং সন্দেশখালির স্থানীয় বাসিন্দাদের উপর নির্যাতনের অভিযোগে। তিনিও এখন জেলে। সন্দেশখালির জমি দখল এবং ভেড়ি দখল সংক্রান্ত মামলায় এঁদের হেফাজতে চাওয়া হতে পারে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00