নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ২৭ অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামের একটি সংগঠন। তাই অশান্তি এড়াতে নবান্ন অভিযানের জন্য পুলিশের তরফে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। তাই এদিন আন্দোলনকারীদের আটকাতে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। লোহার ব্যারিকেড করে একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে।
কোন রাস্তা আজ এড়িয়ে চলবেন – কোণা এক্সপ্রেসওয়ে , আন্দুল রোড, মন্দিরতলা এবং দ্বিতীয় হুগলি সেতুর মাঝে জি টি রোড, ফোরশোর রোড, হাওড়া স্টেশন থেকে গ্র্য়ান্ড ফোরশোর রোড।
এছাড়াও জওহরলাল নেহরু রোড,রানি রাসমণি অ্যাভিনিউ,রেড রোড, নিউ রোড, ডাফরিন রোড, মেয়ো রোড, আউটরাম রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, কুইন্সওয়ে, ক্যাসুরিনা অ্যাভিনিউ, ক্যাথিড্রাল রোড, এজেসি বসু রোড, এসএন ব্যানার্জি রোড মতো রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে।
উল্লেখ্য, এদিন ট্রেন এবং মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। যাত্রীরা ব্যান্ডেল এবং ডানকুনি স্টেশন থেকে শিয়ালদহ পৌঁছাতে পারেন। শুধু তাই মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। উত্তর-দক্ষিণ মেট্রো তার নির্ধারিত সূচি মেনেই চলবে। একথায় কাজ করে যাঁরা অফিস থেকে বাড়ি ফিরবেন তারা বিকেলে বাড়ি ফিরতে হলে ভরসা ট্রেন এবং মেট্রো।