Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

“এটাই বাকি ছিল”, অবশেষে নিজের বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন ‘ঠোঁটকাটা’ দিলীপ

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে নিজের বিয়ে সম্পর্কে মুখ খুললেন বঙ্গ বিজেপি রাজনীতির নেতা দিলীপ ঘোষ। অনেকেই মনে করেন, বঙ্গে ‘মর্নিং ওয়াক রাজনীতি’-র ট্রেন্ড শুরুই করেছিলেন দিলীপ ঘোষ। বর্তমানে সকলের মুখে মুখে ফিরছে তাঁর বিয়ের কথা। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার ‘হট টপিক’ দিলীপ ঘোষের বিয়ের খবর। গল্প – কাহিনীতে তো অনেক রকম ভাবেই প্রেমে পরার কথা শুনা। তবে প্রাতঃভ্রমণে প্রেম? সেটাই করে দেখালেন দিলীপ।

এ দিকে যাঁকে নিয়ে এত চর্চা, সেই দিলীপ ঘোষই এই প্রসঙ্গে কোনও কথাই বলছিলেন না। কিন্তু তাঁর বন্ধু, আত্মীয়, আপনজনেরা জানিয়েছেন, বিয়ের তোড়জোড় তুঙ্গে। শুক্রবার সন্ধ্যায়, দিলীপ ঘোষের জন্মদিনের একদিন আগে ঘোষ পরিবারে আসছেন নতুন সদস্যা।

বিয়ের আয়োজনের ব্যস্ততা, লোকজনের আনাগোনা সমস্তটা সামাল দিয়ে শুক্রবার সকালে জীবনের নতুন অধ্যায় সম্পর্কে মৌনতা ভাঙলেন বঙ্গ বিজেপির এই নেতা দিলীপ ঘোষ। তিনি এ দিন এক সংবাদ মাধ্যমে বলেন, “সমস্ত দায়দায়িত্ব পালন করেছি। এটাই বাকি ছিল। এ বার এটাও হয়ে যাক।’

তবে বিয়েটা যে মায়ের জন্য করা, বারবার সে কথা বলেছেন দিলীপ। তিনি বলেন, ‘মায়ের দায়িত্ব কোনওদিন পালন করিনি। এ বার করব। মায়ের সেবা করব।’ দিলীপ বলেন, ‘৬ বছর বয়স থেকে মায়ের সঙ্গে কোনওদিন থাকিনি। এখন মা আমার কাছে থাকতে এসেছেন। কিন্তু আমি যখন বাড়ি থেকে বেরিয়ে যাই, মাকে জল দেওয়ার কেউ থাকে না। এই দায়িত্ব পালনের দরকার ছিল।’

এ দিকে বঙ্গ বিজেপির দাপুটে এই নেতার বিয়ে নিয়ে রাজনৈতিক মহলেও চর্চা নেহাত কম নয়। বিয়ে না করার পরামর্শও পেয়েছিলেন তিনি, শোনা যাচ্ছে এমনটাই। সেই সমস্ত আলোচনা নিয়ে অবশ্য বাক্য ব্যয় করেননি দিলীপ। তিনি বলেন, “রাজনীতি যেমন করছি তেমনই করব। দল যেই দায়িত্ব দেবে তা আগের মতোই পালন করব। আমি, মা আর তৃতীয় জন। তিনজনের পরিবার।”

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

অর্থই অনর্থ! বিজেপি পঞ্চায়েত প্রধানদের চুলোচুলিতে উত্তাল মালদহ

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00