Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সংগঠনে ও মানুষের মন জয়ে ব্যর্থ তাই বিধানসভায় হার, মানলেন দিলীপ-শুভেন্দু

সদ্য বিজেপির রাজ্য সভাপতির পদে নিযুক্ত হয়েছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য বিজেপির রাজ্য সভাপতির পদে নিযুক্ত হয়েছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। শুক্রবার তাঁর সংবর্ধনা সভায় কার্যত দলের ব্যর্থতার কথা স্বীকার করেই নিলেন দিলীপ ঘোষ। ২০২১- ২০০ আসনের স্বপ্ন অধরা থেকে গেলেও কিছুতেই হার স্বীকার করছিলেন তিনি। কিন্তু দেখন সভাপতি পদ খুইয়ে বিজেপির ডুবন্ত অবস্থা দেখে সত্যিটা স্বীকার করেই নিলেন মেদিনীপুরের সাংসদ।

দিলীপ বাবু এদিন জানিয়েছেন, ‘আমরা রাজ্যবাসীকে বিশ্বাসই করাতে পারিনি যে আমরা রাজ্যে ক্ষমতা দখল করতে পারি। রাজ্যের মানুষ ভেবেছে বিজেপি ১৫০ আসন পাবে না। ওঁরা ১০০ আসন পাওয়ার মতো দল। তাই আমাদের সরকারে আনেনি। বিরোধী আসনে বসিয়েছে। বিরোধী আসনে থেকেও মানুষের কাজ করা যায়। আমাদের এখন সেটাই করতে হবে।’ দিলীপ বাবু তো বটেই এতদিনে বোধোদয় হয়েছে মেদিনীপুরের ভূমিপুত্রের। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীও এই সভায় বিধানসভায় ব্যর্থতার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ‘রাজ্যে তেড়েফুঁড়ে প্রচার করা সত্ত্বেও বিজেপি পিছিয়ে পড়ছে একটাই কারণে। সেটা হল বুথস্তরের সংগঠন। রাজ্যে ক্ষমতায় আসতে হলে বুথস্তরের সংগঠন নিয়ে কাজ করতে হবে। হয়ত ১২ হাজার বুথে সেভাবে সংগঠন শক্ত করার সম্ভব নয়। কিন্তু বাকি বুথগুলিতে সংগঠনের কাজ করতে হবে।’

বিরোধী দলনেতা কিংবা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিরা শুক্রবার নব্য প্রেসিডেন্টকে কিছু পরামর্শ দেন। সুকান্ত বাবুকে বলা হয়েছে, ‘গোষ্ঠী ভুলে খোলা মনে সবাইকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে হবে। শুধু মুখে সবাইকে সঙ্গে নিয়ে চলার কথা বললে হবে না। কাজের ক্ষেত্রেও সেটা করে দেখাতে হবে। নতুন-পুরনো সবাইকে খোলা মনে সঙ্গে নিতে হবে। দলের জেলাস্তরে অনেক পুরনো নেতা আছেন, যারা হয়ত এখন নিষ্ক্রিয় হয়ে আছেন। তাঁদের মূলধারার সংগঠনে জায়গা দিতে হবে, মিটিং-মিছিলে ডাকতে হবে।’

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

অর্থই অনর্থ! বিজেপি পঞ্চায়েত প্রধানদের চুলোচুলিতে উত্তাল মালদহ

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00