Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘সাক্ষা‍ৎকার দিতে গিয়ে কোলে বসে পড়েছেন’, সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলা সাংবাদিকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। তিনি সাক্ষাৎকারের নামে   মহিলা সাংবাদিকের ওপর  অভব্য আচরণ করেছেন । ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে এই পুরো ঘটনাটি সামনে এনেছেন নিগৃহীতা মহিলা  সাংবাদিক। সেখানেই তিনি স্পষ্টভাবে জানান,’  সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম , সেই সময় সিপিএম নেতা তাঁর কোলে বসে পড়েন।’ 

শুধু তাই নয় ওই মহিলা সাংবাদিক আরও জানিয়েছেন, ‘যখন তিনি  কোলে বসে পড়েন আমি তখনই বলি, এরকম করবেন না। এগুলো আমি পছন্দ করি না। আপনি ইয়ার্কি করেছেন আমি মানছি, কিন্তু এরকম আমার সঙ্গে করবেন না। তাও তিনি আমার কোলে বসে পড়েন। তবে সেই সময় ক্যামেরাটা অন থাকলে খুবই ভালো হত।’ পাশাপাশি মহিলাটি অভিযোগ তুলেছেন, ‘ বরাবরই নিজের মাত্রার বাইরে গিয়ে ইয়ার্কি-ঠাট্টা করেন তন্ময় ভট্টাচার্য। পছ্ন্দ না হলেও বিষয়টাকে নিজের মতো করে এড়িয়ে যেতাম । তবে আজ মাত্রা ছাড়িয়ে যাওয়ায় বাধ্য হয়ে ফেসবুকে লাইভ করছি ।’ ইতিমধ্যেই ওই ভিডিও শেয়ার করে ধিক্কার জানিয়েছেন তৃণমূল নেতা  দেবাংশু ভট্টাচার্য এবং কুণাল ঘোষ। 

উল্লেখ্য,  তন্ময় ভট্টাচার্য সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের রাজ্য সভাপতি ছিলেন ।  ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ছিলেন দমদমের বিধায়ক। তবে ২০২১ সালে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে হেরে যান তন্ময়। শুধু তাই নয় চলতি বছর বরাহনগর বিধানসভা উপনির্বাচনে দাঁড়িয়েও জয়ী হতে পারেনি তিনি। আর এই আবহে  এবার প্রবীণ সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে উঠল মহিলা সাংবাদিককে অভব্য আচরণের অভিযোগ। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00