৩১ জুলাই পুজো কমিটিগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মমতা, বাড়বে অনুদান?

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাতে আর দু মাস। তারপরেই উমা আসবেন ঘরে। চলতি বছর সেপ্টেম্বর মাসের শেষে পালিত হবে দুর্গোৎসব। ইতিমধ্যেই শহরের বড় বড় পুজো কমিটিগুলি লেগে পড়েছে কোমর বেঁধে। জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি। আসন্ন উৎসবের প্রস্তুতি ঘিরে আগামী ৩১ জুলাই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠক।

বৈঠকে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই, সেই সঙ্গে বঙ্গের বেশ কিছু প্রশাসনিক শীর্ষকর্তারা, কলকাতা পুরসভা, দমকল বিভাগ, পুলিশ প্রশাসন, পরিবহন ও স্বাস্থ্য দফতরের কর্মীরা। পুজোর আগে বৈঠক, ফলে পুজো কমিটি গুলি আশা করছে এবারও অনুদান নিয়ে নতুন কিছু ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। প্রতিবছর সাধারণত এই সময় বৈঠক করেই পুজো সম্পর্কিত যাবতীয় নির্দেশের কথা বলেন মুখ্যমন্ত্রী। আলোচনা হয় পুজোর সময় শব্দ বিধি মেনে চলা, ট্রাফিক আইন নিয়ন্ত্রণ, পরিবেশবান্ধব পুজো, সম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতি বজায় রেখে দুর্গোৎসব পালনের বিষয়ে।

চলতি বছরের বৈঠক হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই বছরে বৈঠকে উপস্থিত থাকবেন বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা। বর্তমান সময়ে ভারতে দেখা যাচ্ছে হিংসা-হানাহানি। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন দিন দিন সোনার পাথর বাটিতে পরিণত হচ্ছে। সম্প্রীতির বিষয়টিই বজায় রাখার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সবসময় চান হিন্দু-মুসলিম-খ্রিস্টান-বৌদ্ধ-শিখ সকল ধর্মের মানুষ যাতে মিলেমিশে থাকেন।

সেই জন্যই ৩১শে জুলাই নির্দেশ দেওয়া হয়েছে সকল ধর্মের মানুষের প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য। দুর্গাপুজো সার্বজনীন পুজো, সেখানে সবার আহ্বান রয়েছে। উৎসবের সময় যাতে বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, নিরাপত্তা কোনও বিষয়ে যাতে কোনও খামতি না থাকে সেই জন্যই পুজোর আগেই এই বৈঠক করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা ও শহরতলির পাশাপাশি জেলা পুজো কমিটিগুলিও কিভাবে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সাধন করে পুজো করবে সেই সংক্রান্ত বার্তাও দেওয়া হবে বৈঠকে, এমনটাই খবর।

মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে বসার পর থেকেই বঙ্গে সাংস্কৃতিক আবহাওয়া তৈরি করেছেন। পুজোর সময় এক ভিন্ন বাংলাকে দেখতে পায় মানুষ। এবারও সেই ধারা বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে। এমনি তো আগামী বছর বিধানসভা নির্বাচন। তাই ভোট ব্যাঙ্ক যাতে পূর্ণ থাকে তার জন্য অনুদানের মাত্রা কিছু বাড়িয়েও দিতে পারেন বলে মনে করছে পুজো কমিটিগুলো।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]