Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বেসরকারি বাসমালিকদের ‘দাদাগিরি’ নিয়ে নিষ্ক্রিয় পরিবহন দফতর, স্নেহাশিসকে ধমক মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাস্তায় নেই পর্যাপ্ত বাস। এর ফলে গন্তব্যস্থলে পৌঁছতে বেশ বেগ পেতে হচ্ছে যাত্রীদের।  এই নিয়েই এবার ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে তিনি কড়া বার্তা দেন রাজ্যের পরিবহন দফতরকে। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন,’ প্রয়োজনে রাস্তায় নেমে যাত্রীদের সমস্যা বুঝতে হবে।‘

শুধু তাই নয় এদিন নিত্যদিনের অফিস যাত্রীদের কথা মাথায় রেখে  সঠিকভাবে  পরিবহন ব্যবস্থা চালু করার দাবি জানান মমতা । সেইসঙ্গে কলকাতা ট্রাফিক পুলিশকে যান চলাচলের নির্দিষ্ট গতিও  বেঁধে  দেওয়ার তিনি নির্দেশ  দিয়েছেন।  এমনকি  রাতের বেলাতেও যাতে ট্র্যাফিক পুলিশ থাকে সেইদিকে পুলিশ আধিকারিকদের নজর রাখতে  বলেছেন মুখ্যমন্ত্রী ।

অন্যদিকে এদিনের প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে ধমক দেন মমতা। তিনি বলেন,’ তুমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টার। মানুষ ঠিকমতো যাতায়াত করতে পারছে কি না দেখতে হবে। সারা কলকাতা ঘুরতে হবে।‘ পাশাপাশি ঠকে মা ফ্লাইওভারের যান চলাচল বন্ধ রাখার বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ভিআইপি দিয়ে  কেও গেলেই দোকানপাট, রাস্তা সব বন্ধ করে দেওয়া হয় কেন? এসব কী  বন্ধ না করে করা যায়না? ‘ একথায় বলা যায়, রাস্তায় বেরিয়ে যাতে আমজনতার কোন অসুবিধা না হয় সেইদিকে পরিবহন দফতর এবং পুলিশকে বিশেষ নজর রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00