বেপরোয়া বিধায়কদের বাগে আনতে কড়া নজর মুখ্যমন্ত্রীর

Share:

 নিজস্ব প্রতিনিধিঃ  তৃণমূলের বেশ কয়েকজন নেতার বেপরোয়া মনভাবের জেরে বারংবার অস্বস্তিতে পড়তে হচ্ছে দলের শীর্ষ নেতৃত্ব দের। শুধু তাই নয় বেশ কয়েকজন তৃণমূল নেতাদের বক্তব্য থেকে শুরু করে আচরণে বেশ ক্ষুব্ধ স্বয়ং মুখ্যমন্ত্রী। তাই এবার ১০ ফেব্রুয়ারি তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক থেকে বিধায়কদের কড়া বার্তা দিতে চলেছেন দলের সূপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়।

বলা বাহুল্য, বিধায়কেরা সমাজে বিশেষ ভুমিকা পালন করে থাকে । তাই তাদের প্রধান দায়িত্ব  হল  এলাকার মানুষকে নাগরিক পরিষেবা প্রদান করা । সেইসঙ্গে আমজনতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা । কিন্তু শাসক দলের বেশ কয়েকজন বিধায়ক এই সকল কাজ থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে। এমন তথ্য নজর পড়েছে তৃণমূলের নেতৃত্বদের । শুধু তাই নয় ওই সকল বিধায়কদের নামে অভিযোগ জমা পড়েছে তৃণমূল নেত্রীর কাছে । তাই এবার তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক  থেকে সেইসকল নেতাদের বিশেষ বার্তা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, তৃণমূলের   কয়েকজন বিধায়ক প্রায়ই বেফাঁস মন্তব্য করছেন ।  পাশাপাশি বেশ কয়েকজন বিধায়ক জেলার অন্য নেতাদের সঙ্গে গণ্ডগোলে জড়িয়ে পড়ছেন বলে অভিযোগ উঠেছে ।  আর তাতে বেশ অস্বস্তিতে পড়তে হচ্ছে শাসক দলের শীর্ষ নেতৃত্বদের । সেইসঙ্গে ২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে । এই আবহে এবার মমতা আগামী ১০ তারিখ এই সম্পর্কে বিধায়কদের কড়া বার্তা দেবেন। শুধু তাই নয় বিধায়কদের কর্তব্যবোধ এবং পালনীয় আচরণেরও পাঠ দেবেন তিনি । একথায় বলা যায়, আগামী ১০ ফেব্রুয়ারি তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক কী বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিকেই তাকিয়ে রয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব। 

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]