Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অখিল গিরিকে মন্ত্রিত্ব থেকে ইস্তফার নির্দেশ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘রাজধর্ম’ পালন কাকে বলে ফের একবার বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন দফতরের এক মহিলা আধিকারিককে অসালীন ভাষায আক্রমণ করার পাশাপাশি হুমকি দিয়েছিলেন রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি। ডাং দিয়ে পেটানোর আস্ফালন করেছিলেন। অখিলের ‘গাঁয়ে মানে না, আপনি মোড়লগিরি’তে বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। অবিলম্বে রামনগরের বিধায়ককে মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও বড় ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিকেল চারটের সময়ে সাংবাদিক বৈঠকে দলীয় পদক্ষেপ ঘোষণা করবেন তৃণমুল কংগ্রেসের সহ সভাপতি তথা মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। যদিও মন্ত্রিত্ব থেকে ইস্তফার নির্দেশ নিয়ে মুখ খুলতে চাননি অখিল গিরি।

গত কয়েক বছর ধরেই নানা সময়ে বিতর্কিত মন্তব্য করে দল ও সরকারকে বিড়ম্বনায় ফেলেছেন রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। তাঁর কুমন্তব্য থেকে বাদ পড়েননি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। সেই সময়ে অনেক কষ্টে পরিস্থিতি সামাল দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের কারামন্ত্রীকে ডেকে সতর্ক করে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও। কিন্তু শোধরাননি অখিল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে তাজপুরে জবরদখল উচ্ছেদ করতে গিয়েছিলেন বন দফতরের কাঁথি ফরেস্টের রেঞ্জার মণীষা সাউ। বন দফতরের আধিকারিকদের হাজির হওয়ার কথা ছুটে ঘটনাস্থলে পৌঁছে যান রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। ঘটনাস্থলে পৌঁছৈই মহিলা অফিসারের উদ্দেশে অশালীন ভাষায় মন্তব্য ছুড়ে দেন। তাতেই ক্ষান্ত হননি। ‘মন্ত্রী’ হওয়ার দৌলতে হুমকি দিয়ে বলেন, ‘ম্যাডাম আপনি সবাইকে নিয়ে চলুন। বেশিদিন থাকতে পারবেন না। আপনার আয়ু ৭-৮ দিন, ১০ দিন। বেশি কথা বলবেন না আপনি একদম। এরকম জানোয়ার, বেয়াদপ রেঞ্জার আসেনি কখনও।ভদ্রভাবে হবে না। যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট। ডাং দিয়ে পিটাব, তখন বুঝবেন।’ মন্ত্রীর ওই গালিগালাজ ও হুমকির ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। সমালোচনার ঝড় ওঠে। বন মন্ত্রী বীরবাহা হাঁসদাও সতীর্থ অখিলের ওই দাদাগিরি পছন্দ করেননি। পুরো ঘটনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছয়। এর পরই রবিবার দুপুরে অখিলকে মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেন তিনি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00