নিজস্ব প্রতিনিধিঃ আবারও দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনের হল বদল । মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে দিলেন, ‘ আগামী অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে । এরপরেই আমজনতাদের জন্য খুলবে জগন্নাথ মন্দিরের দরজা।’ বলা বাহুল্য এরআগে বিশ্ব বঙ্গ সম্মেলনে মমতা জানিয়েছিলেন, অক্ষয় তৃতীয়ার একদিন আগে অর্থাৎ ২৯ এপ্রিল সরকারিভাবে খুলবে মন্দিরের দরজা। আর এবার সেই তারিখ হল বদল।
আগামী ১১ ডিসেম্বর মন্দির পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেইসময় ঘোষণা করে দিয়েছিলেন ২০২৫ সালেই উদ্বোধন হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরের। এরপর সামনে আসে দিনক্ষণ । ইতিমধ্যেই দিঘা জগন্নাথ মন্দিরের জন্য মুখ্যসচিবের নেতৃত্বে ১৩ সদস্যের একটি ট্রাস্টি বোর্ড তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একথায় বলা যায়, রথের আগে অক্ষয় তৃতীয়ার সময় আমজনতার জন্য খুলে যেতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরের দরজা।
উল্লেখ্য, প্রায় ২০০ কোটি টাকা খরচ করে নিউ দিঘা স্টেশন সংলগ্ন নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের পাশে এই মন্দিরটি তৈরি হচ্ছে। হিডকোর তত্ত্বাবধানে চলছে কাজ । রাজস্থান থেকে বেলেপাথর আনা হয়েছে এই মন্দিরটি তৈরির জন্য। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই উচ্চতা হবে দিঘার মন্দিরটিরও। ইতিমধ্যেই কাজ প্রায় শেষের পথে। অন্যদিকে দিঘায় ঘুরতে যেতে কম বেশি সকল বাঙালির খুব পচ্ছন্দ করে। আর দিঘাতে জগন্নাথ মন্দির তৈরি হলে তা প্রতি সাধারণ মানুষের কাছে আরও আকর্ষণ বাড়িয়ে তুলবে।