‘বদলা’ মন্তব্যে তারকা-বিধায়ক লাভলির বিরুদ্ধে মামলা করার অনুমতি কলকাতা হাইকোর্টের

অবশেষে বুধবার লাভলির বিরুদ্ধে মামলার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে মামলাটির শুনানি হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের বিরুদ্ধে মামলা দায়ের করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি লাভলির করা ‘বদলা’ মন্তব্য ঘিরে রীতিমতো সরগরম রাজ্য-রাজনীতি। সেই মন্তব্যের জন্যই বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের করার অনুমতি চেয়েছিলেন এক মামলাকারী। অবশেষে বুধবার লাভলির বিরুদ্ধে মামলার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী শুক্রবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে মামলাটির শুনানি হবে।

উল্লেখ্য, গত সোমবার আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সোনারপুরে একটি বিক্ষোভ কর্মসূচিতে ‘বদলা নেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছিলেন দক্ষিণ সোনারপুরের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। তিনি প্রতিবাদী কর্মসূচিতে বলেছিলেন, বদল তো ২০১১ সালেই হয়েছিল। ২০২৪-এ বদলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙুল কেউ তোলে, সেই আঙুল কীভাবে নামাতে হয়, তিনি জানেন ভাল করে। এরপর CPM নেতা সুজন চক্রবর্তী এবং সায়ন বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে লাভলী জানান, ‘বদলা’ না নেওয়ার কারণেই এখনও ঘুরে বেড়াচ্ছেন তাঁরা।

এর পরেই লাভলির বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ করেন সায়ন বন্দোপাধ্যায়। এমনকী লাভলীর মন্তব্যের বিরোধিতা করেন অন্যান্য বিরোধী দলগুলিও। এরপরেই হুমকির অভিযোগে লাভলির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্যে কলকাতা হাইকোর্টে আর্জি জানায় একজন মামলাকারী। বুধবার আবেদনের শুনানিতেই কলকাতা হাইকোর্ট আবেদনকারীকে লাভলীর বিরুদ্ধে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। আগামী শুক্রবার বিচারপতি ভরদ্বাজের বেঞ্চে মামলাটির শুনানি হবে। এদিকে আবার তৃণমূল জানিয়েছে, লাভলির ওই মন্তব্যকে কখনই সমর্থন করেনি তৃণমূল। বরং ওই মন্তব্যের জন্য লাভলিকে সতর্কও করেছিল তৃণমূল শীর্ষ নেতৃত্বরা। কিন্তু তাতেও লাভলীর বিতর্কিত মন্তব্যের জের ধামাচাপা পড়েনি।

লাভলিকে কড়া বার্তা তৃণমূলের, থানায় FIR সিপিআইএম নেতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]