Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভবানীপুরে অন্য দলের এজেন্ট কল্যান চৌবে! মুখ পুড়ল বিজেপির

ভবানীপুরে এবার হামলা'র মুখে বিজেপি নেতা কল্যাণ চৌবে। ৭০ নম্বর ওয়ার্ডে ডায়সেশন স্কুলে, ১৬০ নম্বর বুথের সামনে তাঁর গাড়িতে ভাঙচুরের অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভবানীপুরে এবার হামলা’র মুখে বিজেপি নেতা কল্যাণ চৌবে। ৭০ নম্বর ওয়ার্ডে ডায়সেশন স্কুলে, ১৬০ নম্বর বুথের সামনে তাঁর গাড়িতে ভাঙচুরের অভিযোগ। নির্বাচন কমিশনে নালিশও জানিয়েছে বিজেপি। কিন্তু এই ঘটনা নিয়ে বিতর্কও তৈরি হল। কারণ ভবানীপুর উপনির্বাচনে কল্যাণ চৌবে অন্য একটি রাজনৈতিক দলের ইলেকশন এজেন্ট হিসেবে নির্বাচন কমিশনে নথিভুক্ত। তিনি হিন্দুস্তান আওয়াম মোর্চার প্রার্থী সতদ্রু দত্তের নির্বাচনী এজেন্ট। ফলে ড্যামি প্রার্থী দেওয়া নিয়ে বিজেপির পরিকল্পনা ফাঁস হয়ে গেল। গোটা ঘটনা নিয়ে সরব হয়েছে তৃণমূল। বিহারের নেতা জিতন রাম মাজির দল হিন্দুস্তান আওয়াম মোর্চার প্র্রার্থীর নির্বাচনী এজেন্ট হিসেবে কাজ করছেন কল্যাণ। এমনকি যে গাড়ি ভাঙচুর হয়েছে সেটিও নির্বাচন কমিশনে নথিভূক্ত ছিল না বলেই জানা গিয়েছে।

পদ্মপুকুরে ১৬০ নম্বর বুথের সামনে বিজেপি নেতা কল্যাণ চৌবের গাড়িতে হামলার ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার বিকেলে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। কল্যানের অভিযোগ তৃণমূলের লোকজন আচমকাই তাঁর গাড়িতে আক্রমণ চালায়। গাড়ির পিছনের কাঁচ ভেঙে গিয়েছে। গাড়িটিরও ক্ষতি হয়েছে। ঘটনার মোড় ঘুরে যায় কিছুক্ষণ পরই। জানা যায় যে গাড়িটি ভাঙচুর হয়েছিল সেটির নথিভুক্ত ছিল না। পুলিশ একটি সিসিটিভি ফুটেজ জারি করে জানিয়ে দেয় কোনও রাজনৈতিক উদ্দেশ্যে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেনি। চালকের সঙ্গে বচসার জেরেই উত্তেজিত মানুষ গাড়ি ভাঙচুর করেছে। তখনই সামনে এসে যায় যে কল্যাণ চৌবে হিন্দুস্তান আওয়াম মোর্চার প্রার্থীর এজেন্ট। যদিও পরে এটা স্বীকার করে নিয়েছেন কল্য়ান। তাঁর ব্যখ্যা, আমাদের ভাবধারা একই হওয়ায় আমি ওই দলের ইলেকশন এজেন্ট হয়েছি।

গোটা ঘটনায় তীব্র কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। ফিরহাদ হাকিম দাবি তোলেন কল্যাণ চৌবেকে গ্রেফতার করা হোক। তিনি বলেন, অনুমতি বহির্ভূত গাড়ি নিয়ে ঘুরছিলেন কল্যাণ। তৃণমূল নেতাদের প্রশ্ন, বিজেপির হয়ে ভোটে দাঁড়ানো নেতা কল্যাণ চৌবে কী উদ্দেশ্যে অন্য় রাজনৈতিক দলের প্রার্থীর হয়ে কাজ করছেন? এর থেকে একটা ব্যাপারই স্পষ্ট যে বিজেপি ভোট কাটাকুটির খেলা খেলতে চাইছে। কিন্তু তাতে লাভ হবে না বলেই দাবি করলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। সবমিলিয়ে দিনের শেষে বিজেপিরই মুখ পুড়ল বলেই অভিমত রাজনৈতিক মহলের। আর গাড়ি ভাঙচুর সহ গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

অর্থই অনর্থ! বিজেপি পঞ্চায়েত প্রধানদের চুলোচুলিতে উত্তাল মালদহ

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00