Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঐতিহাসিক মুহূর্ত স্মরণীয় করতে আদিত্য এল-১ এর মডেল তৈরি করল বিড়লা মিউজিয়াম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২৩ অগস্টের পর ভারতবাসীর জন্য শনিবার ২ সেপ্টেম্বর অপর আরেক ঐতিহাসিক মুহূর্ত। চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছিল ভারতের চন্দ্রযান-৩। তারপরেই মিশন সূর্যের পথে ইসরো। চাঁদে সফল মহাকাশযান অবতরণের ১০ দিনের মাথায় সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে আদিত্য এল১। সকাল ১১.৫০ নাগাদ আরও এক মাহেন্দ্রক্ষণের মুখোমুখি হয়েছে ভারতবাসী। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বিশেষ উপহার নিয়ে এল বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম।  আদিত্য এল১  এর মডেল তৈরি করা হল। ছাত্রছাত্রীদের কাছে বিষয়টি সহজ করে তোলার জন্য এই মডেল তৈরি করল ভারতের প্রাচীন মিউজিয়াম। সেই মডেল দেখতে ইতিমধ্যেই মিউজিয়ামে ভিড় জমেছে স্কুলের ছাত্রছাত্রীদের।

আদিত্য-এল ১ সূর্যের বাইরে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। সূর্যের বায়ুমণ্ডল সম্পর্কে পর্যবেক্ষণ করবে আদিত্য। মহাকাশের পরিবেশ, আবহাওয়া, সৌরঝড়, সূর্যের আবহাওয়া পরিবর্তন নিয়ে গবেষণা করবে। পৃথিবী ও সূর্যের মধ্যে একটি এল১ পয়েন্টে স্থাপন করানো হবে এই মহাকাশযানকে। সময় লাগবে প্রায় ১২০ দিন। একটি নির্দিষ্ট দূরত্ব থেকে নক্ষত্রটিকে পর্যবেক্ষণ করবে মহাকাশযানটি। বিষয়টি ভালোভাবে বোঝানোর জন্যই বিড়লা মিউজিয়ামের এই বিশেষ উদ্যোগ।

এবার ল্যাগরেঞ্জ পয়েন্ট প্রতিস্থাপিত হতে চলেছে আদিত্য এল ওয়ান

শোনা যাবেনা আর সেই কণ্ঠস্বর, প্রয়াত ইসরোর বিজ্ঞানী

সূর্যের উদ্দেশ্যে প্রথমবার কক্ষপথ পরিবর্তন হল আদিত্য এল-১ এর, বাড়ল গতি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00