Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সূর্যের উদ্দেশ্যে প্রথমবার কক্ষপথ পরিবর্তন হল আদিত্য এল-১ এর, বাড়ল গতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চাঁদের পর সূর্য মিশনে ইসরো। শনিবার(২ সেপ্টেম্বর) সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে সূর্যের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে আদিত্য এল১। সফলভাবে উড়ে গিয়েছে এই মহাকাশযান। তবে রবিবার আদিত্য এল১ এর কক্ষপথ পরিবর্তন করেছে ইসরো। এভাবেই কক্ষপথ পরিবর্তন করা হবে। দ্বিতীয়বার কবে কক্ষপথ বদলানো হবে সৌরযানটির তাও জানিয়ে দিয়েছে ইসরো।

ইসরো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে,  ‘‘কৃত্রিম উপগ্রহটি স্বাভাবিক ভাবে কাজ করছে, কোথাও কোনও সমস্যা নেই। বেঙ্গালুরু থেকে আদিত্য-এল১-এর প্রথম কক্ষপথ সফল ভাবে পরিবর্তিত হয়েছে। পৃথিবীর টান কাটাতে এখনও ২২,৪৫৯ কিলোমিটার পাড়ি দিতে হবে মহাকাশযানটিকে। সৌরযানের কক্ষপথ দ্বিতীয় বার বদলাবে আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৩টে নাগাদ”।

মোট পাঁচবার বদলানো হবে এই সৌরযানের কক্ষপথ।  ধীরে ধীরে গতি বাড়বে আদিত্য এল১ এর। এরপর পৃথিবীর মাধ্যাকর্ষণ ছেড়ে বেরিয়ে যেতে অন্তত সময় লাগবে ১৫ থেকে ১৬ দিন।  

আদিত্য-এল ১ সূর্যের বাইরে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। সূর্যের বায়ুমণ্ডল সম্পর্কে পর্যবেক্ষণ করবে আদিত্য। মহাকাশের পরিবেশ, আবহাওয়া, সৌরঝড়, সূর্যের আবহাওয়া পরিবর্তন নিয়ে গবেষণা করবে। পৃথিবী ও সূর্যের মধ্যে একটি এল১ পয়েন্টে স্থাপন করানো হবে এই মহাকাশযানকে। প্রায় সাড়ে ১০ লক্ষ কিলোমিটার ভ্রমণ করে গন্তব্যে পৌঁছবে মহাকাশযানটি। সময় লাগবে প্রায় ১২০ দিন। ১১০ দিন সূর্যের অভিমুখে যাত্রা করে একটি নির্দিষ্ট দূরত্ব থেকে নক্ষত্রটিকে পর্যবেক্ষণ করবে সেটি।

২৩ অগস্ট চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে অবতরণ করে। এর ১০ দিনের মাথায় সূর্যের উদ্দেশ্যে রওয়ানা দিল ইসরোর আদিত্য এল-১।  এই অভিযান সফল হলে ইসরোর মুকুটে নয়া পালক উঠবে। প্রথম কোন দেশ সূর্য অভিযানে সফল হবে।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

এক কদম এগোল ভারত, ওড়িশা উপকূলে প্রথম এয়ার ডিফেন্স সিস্টেমের উড়ান পরীক্ষা সম্পন্ন DRDO’র

ট্রাম্পের ওপর গোঁসা, মার্কিন যুক্তরাষ্ট্রে ডাক পরিষেবা স্থগিত করল কেন্দ্র

মার্কিন যুক্তরাষ্ট্রে হত্যার অভিযোগে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালক

প্রয়োজন প্রায় চার কোটি টাকা! সন্ত্রাসী ঘাঁটি পুনর্নির্মাণের জন্য মসজিদের আড়ালে চলছে অর্থ সংগ্রহ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00