Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

NCW র নোটিশ খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টে বীরভূমের SP

Share:

নিজস্ব প্রতিনিধি, বোলপুর : বোলপুরের এসপি আমনদীপকে ফের তলব করেছে জাতীয় মহিলা কমিশন। তদন্তের কেস ডায়রি সহ ১৪ জুলাই এসপিকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বোলপুরের আইসি লিটন হালদারকে এবং তাঁর পরিবারের মহিলাদের কুৎসিত মন্তব্য করার অভিযোগে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে তলব করা হয়েছে তাঁকে। কিন্তু তিনি হাজিরা দিতে নারাজ বলে জানা গিয়েছে। জাতীয় মহিলা কমিশনের নোটিশ খারিজ করার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আমনদীপ। বুধবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে।

এর আগেও তাঁকে তলব করা হয়েছিল। সেই সময় জাতীয় মহিলা কমিশনের ডাকে দিল্লি যাননি বীরভূমের এসপি আমনদীপ। বোলপুরের আইসি লিটন হালদারকে অনুব্রত মণ্ডলের কদর্য ভাষায় আক্রমণ করার ঘটনার পর দিল্লিতে তলব করা হয়েছিল বীরভূমের আইসি আমনদীপকে। তিনি জানিয়েছেন, হুল দিবসের জন্য আগামী ৬ জুলাই পর্যন্ত ব্যস্ত থাকবেন তিনি। সেই জন্য হাজির থাকতে পারছেন না। হাজিরার জন্য সময় চেয়েছিলেন তিনি। পুলিশ সুপার হাজিরা দিতে না পারলে তদন্তকারী অফিসারকে হাজিরা দিতে বলা হয়েছিল। কেউই হাজিরা না দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল কমিশন। কিন্তু হুল দিবস চলায় সকলেই ব্যস্ত থাকবে বলে জানিয়েছেন বীরভূমের এসপি। এবার আরও একবার তলব করা হয়েছে তাঁকে। এবার সেই নির্দেশ খারিজ করার জন্য কলকাতা হাইকোর্টে গিয়েছেন বোলপুরের এসপি।

বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। সেখানে বোলপুরের আইসি লিটন হালদারের সঙ্গে অকথ্য ভাষায় কথা শোনা গিয়েছে। অডিওটিতে আইসির মা-স্ত্রীকে নিয়ে কুকথা করতে শোনা যায়। ওই কাণ্ডে জাতীয় মহিলা কমিশন জেলা পুলিশের কাছে রিপোর্ট চেয়েছিল। জেলা পুলিশ সুপার রিপোর্টে সন্তুষ্ট হয়নি মহিলা কমিশন। ফের চিঠি পাঠায় কমিশন। তার উত্তর দেওয়ার পরেও পুলিশ সুপারকে স্বশরীরে হাজিরা দেওয়ার কথা বলা হয়। পুলিশ সুপার যেতে না পারলে তদন্তকারী অফিসার অর্থাৎ বোলপুরের এসডিপিও রিকি আগারওয়ালকে পাঠানোর কথা বলা হয়েছিল। কিন্তু এদিন কেউ হাজিরা দেননি। এবারও যদি হাজিরা না দেন কী ব্যবস্থা নেয় সেটাই দেখার।

জাতীয় মহিলা কমিশনের তলবে গেলেন না বীরভূমের SP

‘সিবিআই চাই না’, কলকাতা পুলিশেই আস্থা নির্যাতিতার পরিবারের

কসবা থানা ও ঘটনাস্থলে জাতীয় মহিলা কমিশন, বাকবিতণ্ডা পুলিশের সঙ্গে

যত কাণ্ড বীরভূমে, অনুব্রতর পর এবার কাজল ঘনিষ্ঠের নিশানায় আর এক আইসি

তদন্তে সহযোগিতা করছেন অনুব্রত মণ্ডল, NCW-কে জানাল পুলিশ

বালি মাফিয়াদের সঙ্গে যোগাযোগ? বোলপুরের আইসি’র বিরুদ্ধে বিভাগীয় তদন্ত

মহিলাদের বিরুদ্ধে অপরাধে শীর্ষে যোগীর রাজ্য, উঠে এল কেন্দ্রের রিপোর্টে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00