Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উত্তরবঙ্গে ভারী ও দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে ভারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এইসব এলাকায় একটানা বর্ষণ চলবে। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দপ্তরের(Alipur Weather Office) অন্যতম অধিকর্তা গণেশ কুমার দাস এই খবর জানান। তিনি বলেন, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সর্তকতা থাকলেও, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি ধরনের।

তিনি জানান, বর্তমানে মৌসুমী অক্ষরেখা একটিভ রয়েছে । যার অবস্থান লখনউ ও গয়া হয়ে মালদা হয়ে নাগাল্যান্ড।এছাড়াও দক্ষিণ-পশ্চিম দিক থেকে প্রচুর বাতাস ঢুকছে জলীয়বাষ্পপূর্ণ। এর ফলে উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উপরের পাঁচটি জেলা দার্জিলিং,কালিংপং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার আজ কাল পরশু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।মালদা এবং দুই দিনাজপুরে আগামীকাল ও পরশু ভারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনো নেই। কলকাতাতে(Kolkata) আগামীকাল মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

আগামীকাল থেকে দক্ষিণবঙ্গ(South Bengal) তাপমাত্রা ২ ডিগ্রি কমবে। এক কথায় বলা যায় মৌসুমী বায়ু উত্তরবঙ্গে সক্রিয় দক্ষিণবঙ্গের সক্রিয় নয়। উত্তরবঙ্গে নদীতে জল স্তর বাড়ার সম্ভাবনা । পাশাপাশি দার্জিলিং এবং কালিংপং এ ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে -২৯ শতাংশ ঘাটতি ও কলকাতাতে – ৩৯ শতাংশ ঘাটতি বৃষ্টির। সবথেকে বেশি ঘাটতি রয়েছে মুর্শিদাবাদে – ৫১ শতাংশ। সেখানে উত্তরবঙ্গে ঘাটতি মিটিয়ে অতিরিক্ত বৃষ্টির পরিমাণ ৯ শতাংশর ঘরে পৌঁছে গেছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00