Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মঙ্গল থেকে বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে

Share:

নিজস্ব প্রতিনিধি: গভীর নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল, সেটা বর্তমানে অনেকটাই দূরে সরে গেছে পশ্চিমবঙ্গ থেকে। রবিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) অন্যতম অধিকর্তা সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন,মধ্যপ্রদেশ সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের কাছাকাছি অবস্থান করছে।অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে। তবে আগামী সপ্তাহের মঙ্গল থেকে বৃহস্পতিবার ফের কলকাতা (Kolkata)সহ দক্ষিণবঙ্গের(South Bengal) একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। এর ফলে দক্ষিণবঙ্গে যে বর্ষার ২৭ শতাংশ ঘাটতি ছিল তা আরো কমে যাবে।

আগামী দুদিন ৪ -৫ অগাস্ট দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ছয় থেকে আট অগাস্ট বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। বিশেষ করে ৬ তাকে ৭ অগাস্টের মধ্যে পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।৬ অগাস্ট দক্ষিণবঙ্গে জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।কলকাতাও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে বা জেলাগুলোতে প্রধানত মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।৬-৮ অগাস্ট অর্থাৎ আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতায় ।

উত্তরবঙ্গের(North Bengal) জেলাগুলোতে দার্জিলিং ,কালিম্পং, জলপাইগুড়ি,আলিপুরদুয়ার, কোচবিহারে আগামী পাঁচ দিন অর্থাৎ ৪-৮ অগাস্ট পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। দু- এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে ৫-৬ অগাস্ট।পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে । দার্জিলিং- এ নদীর জল স্তর বাড়বে উত্তরবঙ্গের ক্ষেত্রে। নিচু এলাকা প্লাবিত হতে পারে। বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে চলছিল ।গত দুদিনে যে বৃষ্টি হয়েছে তাতে কিছুটা কমেছে। এর আগে অনেকটাই ঘাটতি ছিল । ২২% হয়ে গিয়েছে ঘাটতি। ৬-৮ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমান আবার বাড়বে। ফলে এই ঘাটতির পরিমাণ আরোও কমবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00