শহরে ডেঙ্গুতে এবার প্রাণ হারালেন চিত্রশিল্পী স্বরূপ মুখোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরে ডেঙ্গিতে আরো একজনের প্রাণ গেল। মঙ্গলবার কলকাতায় আবারও ডেঙ্গিতে মৃত্যু।
সল্টলেকের মনিপাল হাসপাতালে(Saltlake Mani Pal Hospital) মৃত্যু হল সানি পার্কের বাসিন্দা স্বরূপ মুখোপাধ্যায়ের। ৬ আগস্ট তিনি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন থাকলেও তার বিভিন্ন সমস্যা হতে থাকে। শারীরিক অবনতি ঘটতে থাকে। তারপরেই তার মৃত্যু ঘটে। বালিগঞ্জের(Ballyganj) বাসিন্দা স্বরূপ মুখোপাধ্যায়(Swarup Mukhopadhay) বিখ্যাত চিত্রশিল্পী হিসেবে কলকাতা শহরে তার যথেষ্ট নাম ডাক রয়েছে। বেশ কয়েকদিন ধরে তিনি ধুম জোরে আক্রান্ত ছিলেন। ৬ অগাস্ট ডেঙ্গুর উপসর্গ দেখে পরীক্ষা করতে দেওয়া হয় তার রক্ত। সেখানেই ডেঙ্গু পজেটিভ রিপোর্ট আসে। অতি দ্রুত প্লেটলেট কমতে শুরু করে।

জানা গিয়েছে, বিগত বহু বছর ধরে তিনি কলকাতা পুরসভার(KMC) ৬৯ নম্বর ওয়ার্ডের সানি পার্কে(Sunny Park) থাকতেন। কলকাতা পুরসভার পক্ষ থেকে ডেঙ্গু সংক্রমনের খবর পেয়ে তার বাড়ির আশেপাশে এলাকা পরিদর্শন করা হয়। ওই ব্যক্তির বাড়ির পাশে একটি নির্মীয়মান আবাসন রয়েছে। সেখানে বর্ষায় লাগাম ছাড়া বৃষ্টিতে জল জমে রয়েছে তা দেখতে পান পুরসভার অফিসাররা। ওই জমা জলে পুরসভার আধিকারিকরা এডিস মশার লার্ভা খুঁজে পান। এরপর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পুরসভার আধিকারিকরা।

ওই এলাকায় মশা বাহিত রোগ যাতে না ছড়িয়ে পড়ে তার ওপর নজরদারি চালাচ্ছে কলকাতা পুরসভা। পাশাপাশি এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। রাতের বেলা ওই এলাকার বাসিন্দাদের মশারি টাঙিয়ে ঘুমানোর পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে কলকাতার অন্যতম বিখ্যাত চিত্রশিল্পীকে হারিয়ে শোকোস্তব্ধ হয়ে গেছে শিল্প মহল। ৭৫ বছর বয়সে বিখ্যাত চিত্রশিল্পীর এই মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]