আরজি করে হামলার ঘটনায় ডিউটিতে থাকা ৩ পুলিশ আধিকারিক সাসপেন্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : ১৪ অগাস্ট রাতে আরজিকর হাসপাতাল ভাঙচুরের ঘটনায় কর্তব্যে গাফিলতি অভিযোগে দুজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং একজন ইন্সপেক্টরকে সাসপেন্ড(Suspend) করল কলকাতা পুলিশ। যে দুজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে সাসপেন্ড করা হয়েছে, তারা কলকাতা পুলিশের উত্তর ডিভিশনে পোস্টিং ছিলেন। এছাড়া কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এক ইন্সপেক্টরকেও সাসপেন্ড করা হয়েছে, যে কিনা আরজি কর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে ওই রাতে ছিলেন। এর আগে আরজি করে যেদিন ঘটনা ঘটে সেদিন এক এসিস্ট্যান্ট কমিশনার চন্দন গুহকে সাসপেন্ড করা হয়েছিল। অন্যদিকে, আরজি করে হামলার ঘটনায় সঙ্ঘবদ্ধ হয়ে আক্রমণ করার প্রমাণ পেল কলকাতা পুলিশ।

সিসিটিভি(CCTV) ফুটেজ খতিয়ে দেখে কলকাতা পুলিশ জানতে পেরেছে হামলাকারীরা একাধিক দলে ভাগ হয়ে এসেছিল। বেহালা থেকে বাসে চেপে এসেছিল হামলাকারীদের একটি দল। উত্তর কলকাতা থেকেও কয়েকটি দল পৃথক পৃথকভাবে এসেছিল। প্রথমে তারা আরজিকর সংলগ্ন বিভিন্ন পাড়ায় জমায়েত করেছিল। এরপর যখন আরজি করে সামনে প্রতিবাদীদের ভিড় জমেছিল সেই সময় তারা হামলা ছক কষে আরজি করের উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে রওনা দিয়েছিল। এইরকম হামলাকারী ২৬৩ জনকে ইতিমধ্যে চিহ্নিত করেছে কলকাতা পুলিশ। তাদের মধ্যে ১৫৫ জনকে লালবাজার ও টালা পার্ক থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাকিদেরও দফায় দফায় ডাকা হবে। অন্যদিকে,আর জি কর তাণ্ডবের পর অভিযুক্তদের খুঁজতে এবার টাওয়ার ডাম্প পদ্ধতি শুরু করেছে পুলিশ।

এই লোকেশনে ঘটনার দিন যাদের ফোন টাওয়ার পাওয়া গিয়েছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে চিঠি দিয়ে তলব করছে লালবাজারের(Lalbazar)। ইতিমধ্যেই ওই হামলার ঘটনায় একাধিক জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের নাগাল পেতে এবার তথ্যপ্রযুক্তির সাহায্য নিচ্ছে কলকাতা পুলিশ। এদিকে,আরজি কর হাসপাতালের মৃত চিকিৎসকের সোদপুরের বাড়িতে যান সিবিআই অফিসাররা। ওই দলে দুজন মহিলা অফিসার ছিলেন।

মৃতার পরিবারের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা হয় সিবিআই আধিকারিকদের।আরজি কর হাসপাতালের(R G Kar Hospital) নির্যাতিতা তরুণী ডাক্তারের ওপর পাশবিক অত্যাচারের ঘটনায় সিবিআই – এর দু’ জনের প্রতিনিধির দল নির্যাতিতার বাড়িতে যান সোমবার দুপুরে। সন্ধ্যার পর তারা সেখান থেকে বের হন। এদিকে সোমবারও সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয় আরজি কর হাসপাতালে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে। রবিবার টানা ১৪ ঘণ্টা জেরার পর রাত একটা বেজে কুড়ি মিনিটে তাকে বাড়ি যাওয়ার অনুমতি দেয় সিবিআই। ফের মঙ্গলবার সকালে তাকে ডেকে পাঠানো হয় সিজিও কমপ্লেক্সে। শুরু হয় জেরা পর্ব।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]