লক্ষ্য ২১ জুলাই! ৫৫কিমি সাইকেল চেপে ধর্মতলায় ২ ভাই

Share:

নিজস্ব প্রতিনিধি : ২৬শে নির্বাচনের আগে তৃণমূলের একুশের সমাবেশ। নির্বাচনের আগে দলকে উজ্জীবিত করতে এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাসফুল শিবিরের কাছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু কর্মী সমর্থক থেকে শুরু করে নেতা-নেত্রীরা আসছেন কলকাতায়। তাদের জন্য বিশেষ বাসের ব্যবস্থাও করা হয়েছে। বাস, ট্রেনে চেপে তারা যোগ দিতে আসছেন একুশের সমাবেশে।

বাস, ট্রেনের পাশাপাশি কর্মী সমর্থকরা নিজেদের মতো করে আয়োজনো করেছেন। ছোট ছোট টেম্পো, লরি করেও রওনা হয়েছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে। আবার কেউ কেউ সাইকেলের ২ চাকায় ভর করে আসছেন এই সমাবেশে যোগ দিতে। জানা গিয়েছে, জয়নগর থেকে ২ ভাই সাইকেল করে আসছেন ধর্মতলায়। প্রা. ৫৫ কিলোমিটার রাস্তা তাঁরা সাইকেল করেই পার হবেন। গলায় রজনীগন্ধার মালা, সাইরেলে তৃণমূলের পতাকা ও দলনেত্রীর পোস্টার নিয়েই ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাঁরা। সোমবার ধর্মতলায় বার্তা দিতে পারেন দলনেত্রী। সামনে থেকে সেই বার্তা শুনতে আসছেন ২ ভাই।

এমনভাবে অনেকেই জেলা থেকে ধর্মতলায় আসছে। সকলের লক্ষ্য ২১-র সমাবেশে কী নতুন বার্তা দেন দলনেত্রী। এই সমাবেশ তাদের কাছে আবেগের সমাবেশ। একাধিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে তারা হাজির হন ধর্মতলার উপকেন্দ্রে। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে দলনেত্রীর বার্তা শোনেন তারা। এবারও তার বদল হবে না। তিন দশকের বেশি সময় আগে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকেই মহাকরণ অভিযান হয়েছিল। লক্ষ্য ছিল স্বচ্ছ নির্বাচনের জন্য সচিত্র পরিচয় পত্র। সেই অভিযান ঘিরেই উত্তপ্ত হয়ে উঠেছিল ধর্মতলা চত্বর। তৎকালীন পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১৩ জন যুব কংগ্রেস কর্মী। সেই সময় এই তৃণমূলের জন্ম হয়নি। বর্তমান মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় যুব কংগ্রেসের সভানেত্রী। আজ তিনি রাজ্যএর মুখ্য়মন্ত্রী। ওই দিনটিকেই তিনি শহিদ দিবস হিসেবে পালন করছেন।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

কলকাতায় দার্জিলিংয়ের কোর কমিটির সঙ্গে বৈঠক অভিষেকের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]