Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৫, তদন্তে গঠিত সিট

Share:

নিজস্ব প্রতিনিধি : স্টিফেন কোর্ট বা আমরির স্মৃতি ফিরল শহরে। মেছুয়া বাজার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দমবন্ধ মৃত্যু হয়েছে ১৫ জনের। গুরুতর অবস্থায় হোটেল থেকে ২২ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। ৮ ঘন্টার চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে এসেছে আগুন।

জগন্নাথ মন্দিরের উদ্বোধনে দিঘায় গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। ফোন করে খবরাখবর নিয়েছেন। পাশাপাশি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন। তাঁর নির্দেশ মেনেই হোটেলে আগুন লাগার ঘটনায় রাতেই ঘটনাস্থলে গিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতিও। ঘটনাস্থলে হাজির হয়েছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

পুলিশ কমিশনার জানিয়েছেন, বড় বাজারের মেছুয়া বাজারের হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর থেকে হোটেল মালিক বেপাত্তা। তাঁর খোঁজ শুরু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, প্রবল ধোঁয়ার জেরে দমবন্ধ হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। ভয়ে একজন ওপর থেকে ঝাঁপ দেওয়ায় সেখানেই মৃত্যু হয়েছে। মোট ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে।

জানা গিয়েছে, হোটেলে ঢোকা বেরোনোর জন্য একটাই রাস্তা। এরফলে অনেকেই আগুনে আটকে পড়েন। কোনো ভাবেই বেরোনোর রাস্তা পাননি তাঁরা। সেখানেই  মৃত্যু হয়েছে ১৫জনের।  অনেকেই হোটেলের ঘরেই আটকে পড়েন।

সূত্রের খবর, এই হোটেলে রাজ্যের ও ভিনরাজ্যের বাসিন্দারা থাকতেন। সম্ভবত অগ্নিনির্বাপন ব্যবস্থা ঠিকঠাক না থাকায় ও ইমার্জেন্সি এগজিটের সুবন্দোবস্ত না থাকায় অনেকেই বেঁচে বের হতে পারেননি। আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে কয়েকজন হোটেলের ছাদে আশ্রয় নেন। ছাদে আটকে পড়াদের ল্যাডারে করে পাশের বাড়ির ছাদে নামানো হয়। দমকলের মই করে নিচে নামিয়ে আনা হয় আবাসিকদের কয়েকজনকে। ঘটনাস্থলে রাতেই আসেন নগরপাল ও কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00