Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১৬ থেকে ১৮ মার্চ শিয়ালদা ডিভিশনে বাতিল ১৪৩টি ট্রেন

দমদম স্টেশনে প্রায় ৫২ ঘণ্টা ধরে ইন্টারলকিংয়ের কাজের জন্য মোট ৮৯২টি ইএমইউ ট্রেনের মধ্যে ১৪৩টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি সপ্তাহের শেষে শিয়ালদা ডিভিশনে(Sealdha Division) দুই দিনে মোট ১৪৩টি ট্রেন বাতিল হতে চলেছে বলে পূর্ব রেলের(Eastern Railway) তরফে জানানো হয়েছে। দমদম স্টেশনে ইন্টারলকিংয়ের কাজের(Interlocking Function) জন্য এই ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দমদম স্টেশনে প্রায় ৫২ ঘণ্টা ধরে ইন্টারলকিংয়ের কাজের জন্য মোট ৮৯২টি ইএমইউ ট্রেনের(EMU Trains) মধ্যে ১৪৩টি ট্রেন বাতিলের(Cancel) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাকি ৭৪৯টি ট্রেন যথারীতি নির্দিষ্ট সময় অনুযায়ীই চলবে। সেই হিসাবে মোট ৩৭ শতাংশ ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪৬টি ট্রেন আংশিক চালানোর সিদ্ধান্ত হয়েছে। এছাড়া, ৩টি এক্সপ্রেস ট্রেন কথা আসানসোল ইন্টারসিটি, শিয়ালদা জঙ্গিপুর এক্সপ্রেস এবং শিয়ালদা সিউড়ি এক্সপ্রেস বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনাচক্রে ১৬ এবং ১৭ তারিখ পড়েছে শনিবার ও রবিবার। এই দুই দিনই মূল ধকল পোয়াতে হবে যাত্রীদের। ১৮ তারিখ ভোর ৪টের পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

শিয়ালদা ডিভিশনে দমদম স্টেশনে ইন্টারলকিংয়ের কাজের সিদ্ধান্ত এর আগেই নেওয়া হয়েছিল এবং তার জন্য দিনক্ষণ ঘোষণাও করে দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়েই রাজ্যের মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা থাকায় তা নিয়ে বেশ বড়সড় বিতর্ক দেখা দেয়। তার জেরে পিছু হটে পূর্ব রেল কর্তৃপক্ষও। যদিও সেই পিছু হঠার কারণ হিসাবে রেল কোনও কারণ সরকারি ভাবে জানায়নি। কিন্তু এবার তাঁরা সেই কাজ করে ফেলতে চাইছে ১৬ তারিখ থেকে ১৮ তারিখের মধ্যে। ওই ৩ দিনের মধ্যে প্রথম দুই দিন শনি ও রবিবার পড়লেও যাত্রীদের যে দুর্ভোগের মধ্যে পড়তে হবে এনিয়ে কোনও সন্দেহ নেই। রেলের তরফে জানানো হয়েছে, দমদম স্টেশনে ইন্টারলকিংয়ের সিস্টেম ১৯৯৬ সাল থেকে কাজ করে যাচ্ছে। তবে সেই সিস্টেম আধুনিক করার প্রয়োজনীয়তা রয়েছে। নতুন এই কাজের জন্য ইয়ার্ড ক্যাপাসিটি এবং রেল ট্র্যাক দিয়ে অপারেশনাল কাজ অনেকটাই সহজ হবে। সেই কারণেই এই ইন্টারলকিংয়ের কাজের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আধুনিক সিগন্যালিং সিস্টেমের জন্য ৫২ ঘণ্টা নন-ইন্টার লকিংয়ের কাজের প্রয়োজনীয়তা রয়েছে দমদম স্টেশনে।

শিয়ালদা ডিভিশনে ২ দিনে বাতিল থাকবে ৪০টি লোকাল ট্রেন

উৎসব মরশুমের মুখেই ভগবানগোলায় ৫০০ পরিবারকে উচ্ছেদের নোটিস ধরালো রেল

বদ অভ্যাস আপনার কিন্তু লক্ষ্মীলাভ পূর্ব রেলের, আয় ২২ লক্ষ ৩৪ হাজার টাকা

শিয়ালদা ডিভিশনের ২০৩টি স্টেশন থেকে মিলবে QR Code ভিত্তিক টিকিট কাটার সুবিধা

মছলন্দপুর থেকে স্বরূপনগর পর্যন্ত রেলপথ তৈরির জন্য সমীক্ষা শুরু

রক্ষণাবেক্ষণের অজুহাতে ২০ ও ২১ জুলাই শিয়ালদা ডিভিশনের একাধিক ট্রেন বাতিল

ভিড় ট্রেনে উঠতে গিয়ে লাইনে পড়ে গেলেন যুবক, কাটা পড়ল পা

দমদম-বারাসত সেকশনে ট্রাফিক ও পাওয়ার ব্লক, বাতিল একাধিক লোকাল

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00