Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জুন নয়, জুলাই থেকে শিয়ালদার সব প্ল্যাটফর্মে মিলবে ১২ কামরার লোকাল

জুন নয়, জুলাই মাস থেকে পূর্ব রেলের শিয়ালদা স্টেশনের উত্তর বা মেইন শাখার ২১টি প্ল্যাটফর্ম থেকেই মিলবে ১২ কামরার লোকাল ট্রেন পরিষেবা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতা কার বাবা! হ্যাঁ এমনই অবস্থা শিয়ালদার(Sealdha Station)। পূর্ব রেলের(Eastern Railway) শিয়ালদা স্টেশনের উত্তর বা মেইন শাখার ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে যাতে ১২ কামরার লোকাল(12 Coach EMU Rake) ট্রেন দাঁড়াতে পারে তার জন্য ৩ দিন গুচ্ছের ট্রেন বন্ধ রেখে কাজ করা হয়েছিল। বলা হচ্ছিল, সেই কাজ শেষ হলেই নাকি শিয়ালদা থেকে ১২ কামরার ট্রেন চালু হয়ে যাবে। এখন জানা যাচ্ছে, এখনই নয়, জুলাই মাস থেকে মিলবে সেই পরিষেবা। তবে তার জন্য চলতি জুন মাসেই সব কাজ শেষ করে ফেলা হবে। জুলাইয়ের একেবারে শুরু থেকেই শিয়ালদা স্টেশনের ১ থেকে ২১ নম্বর পর্যন্ত প্রতিটি প্ল্যাটফর্মেই ১২ কামরার লোকাল ট্রেন ছাড়ার উপযুক্ত ব্যবস্থা চালু হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার থেকে শিয়ালদা স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ Phase-3 বা অন্তিম দফায় পড়ল। তবে এই পর্বের কাজে আগের কয়েক বারের মতো পরিষেবায় কোনও সমস্যা হবে না বলেই দাবি রেলের আধিকারিকদের। 

পূর্ব রেলের আধিকারিকেরা জানিয়েছেন, শিয়ালদা স্টেশনের ১ থেকে ৪ নম্বর প্ল্যাটফর্মকে দমদমের দিকে আরও ৫২ মিটার বাড়ানো হবে। ৫ নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণ হবে ৫৫ মিটার। প্ল্যাটফর্মগুলি তৈরির কাজের অনেকটাই Phase-1 এই হয়ে গিয়েছিল। এ বার সেখানে চলছে টাইলস পাতার কাজ। এ ছাড়া একটি নতুন কনকোর্স এবং ১, ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের সামনে একটি নতুন এন্ট্রি-এগজিট গেটও তৈরি হবে। এর জন্যে ওই জায়গায় থাকা খাবারের স্টল এবং কয়েকটি অফিস অন্যত্র সরানো হবে। Phase-2’র কাজ চলার সময়েই ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক দু’ধরনের কাজ শেষ হয়েছে। অন্তিম দফায় শুধু ৫টি প্ল্যাফর্মের দৈর্ঘ্য অতিরিক্ত ৩টি কামরা ধরানোর মতো করে বাড়িয়ে নেওয়ার কাজ চলছে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে সেই পর্ব। Phase-3’র কাজে কোনও ধরনের ব্লক নেওয়া হবে না। ফলে যাত্রীদের নতুন করে অসুবিধায় পড়তে হবে না। জুনের মধ্যেই সব কাজ শেষ করে জুলাইয়ের শুরুতেই শিয়ালদহের প্রতিটি প্ল্যাটফর্মকে ১২ কামরার লোকাল ট্রেন চলার উপযুক্ত করে তোলা হবে।

আর এই কাজ শেষ হলে সব থেকে বেশি লাভবান হবেন নিত্যদিন শিয়ালদা দিয়ে যাতায়াত করা যাত্রীরা। শিয়ালদা স্টেশনের ২১টি প্ল্যাটফর্মেই এবার থেকে যেহেতু ১২ কামরার লোকাল ট্রেন দাঁড়াতে পারবে তাই এর ফলে প্রতি ট্রেনে কমবেশি ১ হাজারের বেশি যাত্রীর জায়গা হবে। তবে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে কিনা তা নিয়ে কোনও উচ্চবাচ্য করতে চাননি রেলের আধিকারিকেরা। তবে এটা ঘটনা যে শিয়ালদা থেকে ডানকুনি, বর্ধমান হয়ে কাটোয়া পর্যন্ত লোকাল ট্রেন চালাবার যেমন দীর্ঘদিনের দাবি রয়েছে তেমনি দাবি আছে, শিয়ালদা থেকে মসাগ্রাম হয়ে বাঁকুড়া ও আদ্রা ছুঁয়ে আসানসোল ও পুরুলিয়া পর্যন্ত ট্রেন চালানোর। এই সব দাবি আগামী দিনে কতখানি পূর্ণ হবে তা সময়ই বলে দেবে।

স্বামী বিবেকানন্দের প্রত্যাবর্তন দিবসের স্মরণে বিশেষ ট্রেন চালাল পূর্ব রেল

ঘূর্ণিঝড় ‘ডানা’-র দাপট সামলে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল

শিয়ালদা ডিভিশনে ২ দিনে বাতিল থাকবে ৪০টি লোকাল ট্রেন

উৎসব মরশুমের মুখেই ভগবানগোলায় ৫০০ পরিবারকে উচ্ছেদের নোটিস ধরালো রেল

বদ অভ্যাস আপনার কিন্তু লক্ষ্মীলাভ পূর্ব রেলের, আয় ২২ লক্ষ ৩৪ হাজার টাকা

শিয়ালদা ডিভিশনের ২০৩টি স্টেশন থেকে মিলবে QR Code ভিত্তিক টিকিট কাটার সুবিধা

মছলন্দপুর থেকে স্বরূপনগর পর্যন্ত রেলপথ তৈরির জন্য সমীক্ষা শুরু

রক্ষণাবেক্ষণের অজুহাতে ২০ ও ২১ জুলাই শিয়ালদা ডিভিশনের একাধিক ট্রেন বাতিল

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00