Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বন্ধ শিয়ালদার পাঁচ প্ল্যাটফর্ম, চরম ভোগান্তি বাড়িমুখী নিত্যযাত্রীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকাল ট্রেনের সংখ্যা কম থাকায় শুক্রবার সকালের মতো রাতেও চরম দুর্ভোগে পড়তে হল অফিস ফেরত যাত্রীদের। এক একটা ট্রেনের জন্য অপেক্ষা করতে হচ্ছে এক ঘণ্টারও বেশি। শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন ছাড়লেও তা সংখ্যায় কম। ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। এদিকে এদিনই সকালে ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এক তরতাজা যুবকের। যদিও এই ঘটনার দায় নিতে নারাজ রেল কর্তৃপক্ষ। রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, যুবকের মৃত্যুর সঙ্গে শিয়ালদহে রেলের কাজ চলার কোনও সম্পর্ক নেই। রেলের এই ধরনের প্রতিক্রিয়া শুনে ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। অনেকেই রেলের স্বেচ্ছাসারী সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে।

এদিন সকাল থেকেই শিয়ালদহ মেইন লাইনে ট্রেনের সংখ্যা ছিল খুবই কম। সকাল থেকে রাত গড়ালেও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। ববং পরিস্থিতির খারাপ হয়েছে। শিয়ালদহ, বিধাননগর, দমদম স্টেশন থেকে যাত্রীদের ট্রেনে উঠতে সমস্যার মুখে পড়তে হচ্ছে। বিধাননগর স্টেশনে যাত্রীদের ভিড় এতটাই ছিল, ট্রেন এলেও যাত্রীরা তাতে উঠতে পারেনি। ফলে অনেকক্ষেত্রেই বাড়ি পৌঁছোতে নাজেহাল হতে হয় যাত্রীদের। বিধাননগর স্টেশনে যাত্রীদের ট্রেনের জন্য প্রায় এক ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়।

রেলের তরফে জানানো হয়েছে, আগামী রবিবার পর্যন্ত শিয়ালদহের পাঁচটি প্লাটফর্মে রেলের কাজ চলবে। ফলে যাত্রী দুর্ভোগ যে আগামী দুদিন চলবে, তা বলার অপেক্ষা রাখে না। তবে দুর্ভোগে পড়া যাত্রীদের অনেকেরই বক্তব্য, রেলের কাজ করতে কেন অফিস টাইমকেই বেছে নেওয়া হল। অফিস টাইমের বাইরে রাতের বেলায় কি এই কাজ করা যেত না? তবে এই বিষয়ে অবশ্য রেলের তরফে কোনও সদুত্তর আসেনি। এদিকে এদিন সকালে ট্রেন থেকে পড়ে গিয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় রেলকেই দায়ী করেছেন তাঁর পরিবারের সদস্যরা। তাদের মতে, যুবক মৃত্যুর দায় এড়াতে পারে না রেল কর্তৃপক্ষ। রেল যদি অফিস টাইমের বাইরে এই কাজ করত, তাহলে হয়ত এই মর্মান্তিক ঘটনা ঘটত না। যদিও যুবকের মৃত্যুর সঙ্গে শিয়ালদহে রেলের কাজ চলার কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

বন্দে ভারতের খাবারে মিলল পোকা, নালিশ শুনে কর্মচারী বললেন ‘এ তো জিরা’, তার পর….’

শিয়ালদা ডিভিশনে ২ দিনে বাতিল থাকবে ৪০টি লোকাল ট্রেন

উৎসব মরশুমের মুখেই ভগবানগোলায় ৫০০ পরিবারকে উচ্ছেদের নোটিস ধরালো রেল

বদ অভ্যাস আপনার কিন্তু লক্ষ্মীলাভ পূর্ব রেলের, আয় ২২ লক্ষ ৩৪ হাজার টাকা

শিয়ালদা ডিভিশনের ২০৩টি স্টেশন থেকে মিলবে QR Code ভিত্তিক টিকিট কাটার সুবিধা

মছলন্দপুর থেকে স্বরূপনগর পর্যন্ত রেলপথ তৈরির জন্য সমীক্ষা শুরু

রক্ষণাবেক্ষণের অজুহাতে ২০ ও ২১ জুলাই শিয়ালদা ডিভিশনের একাধিক ট্রেন বাতিল

ভিড় ট্রেনে উঠতে গিয়ে লাইনে পড়ে গেলেন যুবক, কাটা পড়ল পা

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00