Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জেনে নিন, ভোজন রসিক নেতাজির কিছু অজানা কথা

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: আজ ২৩ জানুয়ারি। ভারতমাতার বীর সন্তান নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন। নেতাজি মানেই আবেগ। সারাটা জীবন সংগ্রামের মধ্যে কাটলেও তার আড়ালে ছিল একজন খাঁটি ১৬ আনা বাঙালি বাবু। আর, বাঙালী মানেই ভোজন রসিক। খাওয়া-দাওয়ার ব্যাপারে বাঙালির জুড়ি মেলা ভার। ঠিক তেমনই এই ভোজন রসিক বাঙালির তালিকা থেকে  আমাদের “সুভাষ বাবু” তথা নেতাজিও বাদ যাননি। জানা যায়, এই মহামানুষটির খাদ্যাভাস সম্পূর্ণ বাঙালিয়ানায় ভরা ছিল। তাহলে এবার জেনে যাওয়া যাক কেমন ছিল তাঁর খাদ্যাভ্যাস? কী খেতে ভালোবাসতেন তিনি?

  • নেতাজি চা খেতে ভীষণ ভালোবাসতেন। দিনে পঁচিশ ত্রিশ কাপ চা খেতেন তিনি।
  • তাঁর প্রিয় পানীয় ছিল গরম জলে বিটনুন দিয়ে লেবুর রস।
  • ভীষণ পছন্দের খাবার ছিলো খিচুড়ি, ভাত, সোনা মুগ ডাল, মাছের ঝোল। এছাড়াও সুক্ত এবং পুঁইশাক তার খুব পছন্দের খাবার ছিল।
  • একবার মাঝখানে তিনি মাংস-ডিম ইত্যাদি সম্পূর্ণ পরিত্যাগ করেছিলেন। শুধুমাত্র মাছ আর সবজি খেতেন আর কিছু ফল (যেমন : আপেল কলা আর আঙ্গুর), এই ছিল তখন ওনার জীবনধারণের সহায়।
  • নেতাজির নারকেলের তৈরি যে কোনও মিষ্টি খুব পছন্দ করতেন। বিশেষত, চিনির পুলি,নারকেল নাড়ু,মনোহরা তিলের তক্তি ইত্যাদি।
  • ছাত্রাবস্থায় ও রাজনৈতিক জীবনের প্রথমদিকে নেতাজির কফি হাউসের ৪ নম্বর টেবিলে বসে আড্ডা দিতেন। আর সেখানে ওনার প্রিয় ছিল চিকেন কাটলেট।
  • প্রচণ্ড সুপারি খেতেন নেতাজি। এমনকি ব্যাডমিন্টন খেলার সময়ও ভাইপোর চিঠিতে তাঁর সুপারি খাবার উল্লেখ রয়েছে। তবে পরে অবশ্য সুপারি সম্পূর্ণ ছেড়ে দিয়ে হরিতকি খেতেন।
  • Chain Smoker ছিলেন নেতাজি। সেই নিয়ে নিজের অনুগামীদের বকাঝকাও সহ্য করতে হতো ওনাকে।

নেতাজির প্রিয় খাদ্যপ্রতিষ্টানগুলোর মধ্যে বেশ কিছু এখনো বর্তমান।

  • লক্ষীনারায়ণ সাউ এন্ড সন্স : হাতিবাগানের এই স্বনামধন্য তেলেভাজার দোকানটা ২৩ জানুয়ারী নেতাজির স্মৃতিতে সবাইকে বিনামূল্যে তেলেভাজা বিতরণ করে। শোনা যায় নেতাজি এই দোকানে তাঁর জন্মদিন পালন করেছিলেন।
  • প্যারামাউন্ট : বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটের এই শরবতের দোকানটি ছিল নেতাজির খুব প্রিয়।
  • ইন্ডিয়ান কফি হাউস : আড্ডা জগতের মক্কা হিসেবে প্রখ্যাত এই প্রতিষ্ঠানের ৪ নম্বর টেবিল এখনো বিখ্যাত নেতাজির স্মৃতিতে।
  • ফেভারিট কেবিন : সূর্য সেন স্ট্রিট অঞ্চলে এই ফেভারিট কেবিনের তাঁর পছন্দের ৪ নম্বর টেবিল আজও শ্রদ্ধার বিষয়।
  • স্বাধীন ভারত হিন্দু হোটেল : এখানে বহু বছর ধরে নিজের হাতে শতরঞ্চি পেতে বন্ধুদের নিয়ে এক আনায় দুবেলা ভরপেট মাছ ভাত খেতেন নেতাজি । কলেজ স্ট্রিটের কাছেই ৮/২ ভবানী দত্ত লেন-এ এখনো স্বমহিমায় চলছে স্বাধীন ভারত হিন্দু হোটেল।
  • La Tour d’Argent : প্যারিসের 15 quai de la Tournelle এ অবস্থিত এই রেস্টুরেন্টটি আজও বিখ্যাত। ১৯৪১ সালে নেতাজির সাথে তৎকালীন ফরাসি প্রধানমন্ত্রীর রাজনৈতিক আলোচনার জন্য এখানেই তাঁরা লাঞ্চ মিটিং সেরেছিলেন।

ব্রিটিশদের চোখে ‘ধুলো’ দিয়ে পালিয়েছিলেন,সেই রাতে কী ঘটেছিল নেতাজির সঙ্গে ?

দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরই ছিল নেতাজির শক্তির উৎসস্থান

‘ছাই চাই না, ছাই দিয়ে আগুন চাপা যায় না’, জীবন্ত নেতাজি চাইলেন মমতা

‘নীতি আয়োগে এখন নীতি এবং আয়োগ কোনওটাই নেই’, সরব মমতা

ঐতিহ্যে অনন্য উত্তর কলকাতার পাথুরিয়াঘাটার বড় কালীর পুজো

সাভারকারকে পছন্দ করতেন না নেতাজি: অনিতা বসু পাফ

Planning Commission নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী, নিশানায় কেন্দ্র

‘নেতাজি চাইতেন কৃষকেরা-তাঁতীরা আত্মনির্ভর হন’

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00