সরকারি হার্টের হাসপাতাল নজির গড়ল,প্রায় ৯ ঘণ্টায় ১০৯ জন রোগীর এনজিওগ্রাম সফল

Share:

নিজস্ব প্রতিনিধি,নদিয়া: রাজ্যের একমাত্র সরকারি হার্টের হাসপাতালে বিশ্বজোড়া নজির গড়েছে,দাবী হাসপাতালের।প্রায় ৯ ঘণ্টায় ১০৯ জন রোগীর এনজিওগ্রাম সফল।নদিয়ার কল্যানী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে (Kalyani Gandhi Memorial Hospital) নজির গড়লেন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক চন্দন মিশ্র।প্রায় ৯ ঘন্টা সময়ে ১০৯ জন রোগীর এনজিওগ্রাম গোটা বিশ্বে নজির দাবি চিকিৎসকের। ৫ সদস্যের চিকিৎসক দল, ২ জন টেকনিশিয়ান ও নার্সিং স্টাফ সহ এই সাফল্যের অংশীদার।

মোট ৯৫ জন পুরুষ ও ১৪ জন মহিলা রোগীর এনজিওগ্রাম করা হয়।কল্যানী গান্ধী মেমোরিয়াল হাসপাতাল রাজ্যের একমাত্র সরকারি হার্টের হাসপাতাল। এখানে একমাত্র হার্টের চিকিৎসা হয়। নদিয়া, মুর্শিদাবাদ, হুগলী, উত্তর ২৪ পরগনা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হার্টের (Heart) চিকিৎসা করতে এই হাসপাতালে রোগীর ভিড় জমান। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, গত কয়েকদিন ধরে ক্রমশ ভিড় বাড়ছিল এনজিওগ্রাম করতে হবে এমন রোগীদের।

সেই অনুযায়ী চিকিৎসক চন্দন মিশ্র নেতৃত্বে একদিনে একাধিক এনজিওগ্রাম এর ড্রাইভ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।বিনা ব্যয়ে সরকারি পরিকাঠামোর মধ্যে এই ঘটনা দৃষ্টান্ত স্থাপন করেছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। বিনা ব্যয়ে দ্রুত চিকিৎসা পেয়ে খুশি রোগী এবং রোগীর পরিজনরা। নিঃসন্দেহে এই সরকারি হাসপাতাল গোটা বিশ্বে নজির গড়ল।সরকারি হাসপাতালে পরিষেবা নাকি তলানিতে। কিন্তু নদীয়ার কল্যানী গান্ধী মেমোরিয়াল হাসপাতাল বর্তমান রাজ্যের চিকিৎসা কাঠামোতে মাত্র ৯ ঘণ্টায় ১০৯ জন রোগীর এনজিও গ্রাম করে গোটা বিশ্বকে দেখিয়ে দিল পশ্চিমবঙ্গের চিকিৎসকদের দক্ষতা কোন অংশে কম নয়।

কল্যাণী হার্ট স্পেশালিটি গান্ধি হাসপাতালে আক্রান্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]