Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রয়াত প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ি

দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন হাওড়া শিবপুরের প্রাক্তন বিধায়ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত হলেন প্রাক্তন বিধায়ক তথা বর্ষীয়াণ রাজনীতিবিদ জটু লাহিড়ি।  বৃহস্পতিবার সকালে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন হাওড়া শিবপুরের প্রাক্তন বিধায়ক। মৃত্যুকালে বয়স তাঁর হয়েছিল ৮৬ বছর।

দীর্ঘদিন ধরে বয়স জনিত কারণে নানান অসুখে ভুগছিলেন জটু লাহিড়ি। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গত অক্টোবর মাসে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। হাসপাতালে অনেক দিন তাঁকে আইসিইউ-তে রাখতে হয়েছিল। গত বছরই শৌচালয়ে পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ। এর পর থেকেই তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে। পড়ে যাওয়ার পর মাথায় চোট হয়েছিল প্রাক্তন বিধায়কের। মস্তিষ্কে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছিল বলেও জানা যায়। জটু লাহিড়ির স্ত্রী আগেই মারা গিয়েছেন। এক মেয়েকেও হারিয়েছিলেন তিনি। প্রাক্তন বিধায়ক রেখে গেলেন, এক ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিকে।

উল্লেখ্য ১৯৩৬ সালের ২৮ এপ্রিল জটু লাহিড়ির জন্ম। রাজনীতির জগতে আসেন কংগ্রেসের হাত ধরে। হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রে তিনি প্রথম বার ভোটে দাঁড়ান ১৯৯১ সালে। ভোটে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন জটু। ১৯৯৬ সালে আবার ওই কেন্দ্রে জয়ী হন তিনি। এক সময় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ২০১১ এবং ২০১৬ সালে নির্বাচনে জয়ী হয়ে ওই কেন্দ্র থেকে বিধায়ক হন জটু। কিন্তু ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে তাঁকে তৃণমূলের তরফ থেকে টিকিট পাননি। এরপর তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। শুধু তাই নয় পদ্ম শিবিরে গিয়ে সেখানে দলের রাজ্য কমিটিতেও ঠাঁই পান এই প্রবীণ রাজনীতিবিদ। জটু লাহিড়ির মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন তাঁর অনুরাগী ও বন্ধুরা।

মধ্যরাতে গ্রেফতার শঙ্কর আঢ্য, নেপথ্যে বালুর চিঠি

নিরাপত্তা চেয়ে মুখ্যমন্ত্রীর শরণাপন্ন আরাবুল

প্রয়াত সিপিআইএম নেতা মৃদুল দে

গ্রেফতার আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি

প্রয়াত ফ্রান্সের কিংবদন্তী ফুটবলার জা ফঁতে

প্রাক্তন SUCI বিধায়কের বিরুদ্ধে সরকারি জমি বিক্রির অভিযোগ

প্রয়াত রাজ্যের খাদ্য ও প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী সুব্রত সাহা, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত পঞ্জাবের ‘হেমা মালিনী’ দলজিৎ কউর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00