যৌতুকে খাট না দেওয়ায় স্ত্রীকে খুন, গ্রেফতার স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি :- বিয়েতে দেওয়া হয় নি খাট, বিছানা।  এর জন্য এক মাস ধরে চলত অত্যাচার। গত ১৭ নভেম্বর তাদের বিয়ে হয়। এবার সেই নববধূকে খুনের অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের চন্দনেশ্বর থানা এলাকায়। এক মাস আগে সেখানকার বাসিন্দা সীতা মণ্ডল (১৮)-এর সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয় সোনারপুর থানা এলাকার কালিকাপুর মুড়োগাছির বাসিন্দা অরূপ নস্করের। 

স্থানীয় সূত্রে খবর, অরূপ কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকায় একটি কারখানায় কাজ করত। সীতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে তাঁদের পরিবারের মেয়ের উপর অত্যাচার করা হতো। ২৪ ডিসেম্বর রাতে শেষবার পরিবারের সঙ্গে কথা বলেছিলেন সীতা। ২৫ ডিসেম্বর সকালে বারবার তাঁর বাবা ও মা ফোন করার চেষ্টা করেন। কিন্তু সীতাকে ফোনে পাননি তাঁরা। এরপর দুপুরবেলা মেয়ের শ্বশুরবাড়ি থেকে ফোন করে জানানো হয় সীতার মৃত্যুর কথা। শ্বশুরবাড়ির লোকজন জানিয়েছিল, গলায় ওড়না লাগিয়ে আত্মঘাতী হয়েছেন সীতা। যদিও তা মানতে নারাজ তরুণীর পরিবার।

সীতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের জন্য চাপ দেওয়া হতো সীতার উপরে। খাট দেওয়ার দাবি করা হয়েছিল বরের বাড়ির পক্ষ থেকে। তা দিতে পারেনি সীতার পরিবার। এরপরেই তাদের মেয়ের উপর অত্যাচার চালানো হতো বলে অভিযোগ সীতার মা-বাবার। অভিযোগ দায়ের হতেই মৃতার স্বামীকে গ্রেফতার করছে  সোনারপুর থানার পুলিশ। সেই সঙ্গে পূর্ণাঙ্গ  তদন্ত শুরু করেছে পুলিশ।

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

বাটখারা দিয়ে শাশুড়িকে খুন, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ পুত্রবধূকে

বিজেপি কর্মী খুনের চার্জশিটে নাম, আগাম জামিনের আর্জি পরেশ পালের

গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে ডাহা ফেল উত্তরপ্রদেশ সহ ৩ ডাবল ইঞ্জিন রাজ্য, প্রশংসিত বাংলা

টানা বর্ষণে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন গোঘাটে, মাথায় হাত কৃষকদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]