Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাওড়া সাঁপুইপাড়ায় স্ত্রীকে খুন করে স্বামীর অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: হাওড়া জেলার নিশিন্দা থানার অন্তর্গত সাঁপুইপাড়ায় রবীন্দ্রপল্লীতে গৃহবধূকে ছুরি দিয়ে গলা কেটে খুন করলেন স্বামী। খুনের পর অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর,ঘটনায় তদন্তে নিশিন্দা থানার(Nishinda P.S.) পুলিশ। মৃত স্ত্রীর নাম সমিরানী সরকার ।স্বামীর নাম শম্ভু সরকার ।পুলিশ স্বামী শম্ভু সরকারকে নিয়ে বেলুড় হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। জানা যাচ্ছে, গত তিন বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে গন্ডগোল ।তার মধ্যেই সোমবার সকালে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্ত্রী সমীরানী সরকারের।

মৃত্যুর পর দেহ আগলে বসেছিলেন স্বামী ।পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে। ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ।এদিকে,নাকা চেকিং চলাকালীন আগ্নেয়াস্ত্র সহ পাঁচ দুষ্কৃতিকে গ্রেফতার করল শ্রীরামপুর থানার(Sreerampur P.S.) পুলিশ। ধৃতদের কাছ থেকে ২ টি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড কার্তুজ সহ একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়।ধৃতদের সোমবার শ্রীরামপুর আদালতে (Sreerampur Court)পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতে বৈদ্যবাটি-দিঘাঙ্গি মোড় এলাকায় দিল্লি রোডের উপর পুলিশের নাকা চেকিং চলাকালীন একটি গাড়িকে আটক করে পুলিশ। তল্লাশি করতে গেলে গাড়ি ছেড়ে পালায় গাড়ির চালক।ধৃতদের নাম শিবনাথ বিশ্বাস (৩৬), সৌম্য সুরুল (৩৩), সুমিত দাস (২০), স্বস্তিক দাস (৩৯), দীপক সিং(২৬)। সকলেই শ্রীরামপুরের বাসিন্দা ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00