Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাওড়া সাঁপুইপাড়ায় স্ত্রীকে খুন করে স্বামীর অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: হাওড়া জেলার নিশিন্দা থানার অন্তর্গত সাঁপুইপাড়ায় রবীন্দ্রপল্লীতে গৃহবধূকে ছুরি দিয়ে গলা কেটে খুন করলেন স্বামী। খুনের পর অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর,ঘটনায় তদন্তে নিশিন্দা থানার(Nishinda P.S.) পুলিশ। মৃত স্ত্রীর নাম সমিরানী সরকার ।স্বামীর নাম শম্ভু সরকার ।পুলিশ স্বামী শম্ভু সরকারকে নিয়ে বেলুড় হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। জানা যাচ্ছে, গত তিন বছর ধরে […]

চাপড়াতে যুবককে অপহরণ, ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার ,গ্রেফতার ২ অপহরণকারী

নিজস্ব প্রতিনিধি,কৃষ্ণনগর : চাপড়া থানার পুলিশের বড় সাফল্য। অপহরণের পর লক্ষধিক টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনায় গ্রেফতার ২। বড়সড় সাফল্য পেল কৃষ্ণনগর জেলা পুলিশ। যুবক অপহরণের অভিযোগ পেয়ে কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করল পুলিশ।এর মূল কৃতিত্ব চাপড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিন্দ্য মুখার্জী জানান, গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে।পুলিশ সূত্রে খবর,রবিবার দুপুরে অপহরণের পর […]

সাকিবকে শাস্তি দিল আইসিসি, কী অপরাধ বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের?

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: সময়টা মোটেও ভাল যাচ্ছে না বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসানের। খুনের দায়ে মামলা দায়ের হওয়াতে এমনিতেই মাথায় ঝুলছে গ্রেফতারির খাঁড়া। এবার আচরণবিধি লঙ্ঘনের দায়ে আইসিসি’র শাস্তির মুখে পড়লেন বাংলাদেশের বাঁ হাতি স্পিনার। তাঁর ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করেছেন বাংলাদেশ ও পাকিস্তান টেস্ট সিরিজে ম্যাচ রেফারির ভূমিকা পালনকারী রঞ্জন মদুগালে। গতকাল […]

নিজের স্ত্রীর বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ স্বামীর, ঘটনাস্থলে পুলিশ

নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান: নিজের স্ত্রীর বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ স্বামীর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সোমবার পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত সেহারাবাজার চন্দ্রপল্লী পাড়ায়।স্বামী প্রসেনজিৎ কুন্ডুর অভিযোগ, তার স্ত্রী নিজের ঘরেই মধুচক্রের আসর বসিয়েছেন। রবিবার রাত্রি আটটা নাগাদ নাকি দু তিনজনকে একসাথে বাড়িতে ডেকে আনেন তার স্ত্রী। এরপর সেখানে মধুচক্র(Honey Trapped) চলে। পরের দিন ভোর চারটার সময় […]

শান্তিপুরে গাছ বাঁচাতে “পেরেক সরাও, গাছ বাঁচাও কর্মসূচি পরিবেশ ভাবনা মঞ্চের

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: গাছ বাঁচাতে বিশেষ উদ্যোগ শান্তিপুর পরিবেশ ভাবনা মঞ্চের। এদিন গাছ বাঁচাতে শান্তিপুর গোবিন্দপুর গলায় দড়ি বটতলা থেকে গোবিন্দপুর বাজার পর্যন্ত এলাকায় “পেরেক সরাও, গাছ সারাও ” কর্মসূচি পালন করে শান্তিপুর পরিবেশ ভাবনা মঞ্চ।এদিন সংগঠনের সদস্যরা গোবিন্দপুর এলাকার একাধিক শতাব্দী প্রাচীন গাছ থেকে পেরেক লাগানো হোর্ডিং(Hoding) খুলে দেওয়া হয়। তৎসহ সাধারণ মানুষকে এই ভাবে […]

জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোটে জোট বেঁধে লড়ছে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স

নিজস্ব প্রতিনিধি: লোকসভা ভোটের মতোই জম্মু ও কাশ্মীরে আসন্ন বিধানসভা ভোটে জোট বেঁধে লড়ছে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স। শুধু তাই নয়, দুই দলের জোটে সামিল হয়েছে আরও দুই স্থানীয় রাজনৈতিক দল প্যান্থার্স পার্টি ও সিপিআইএম। জোট সমঝোতা অনুযায়ী, ৫১ আসনে লড়বে ফারুক আবদুল্লার দল। ৩২ আসনে প্রার্থী দেবে কংগ্রেস। বাকি একটি করে আসনে লড়বে প্যান্থার্স […]

নবান্নের চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তুলতে একাধিক জেলা থেকে আনা হল পুলিশ ফোর্স

নিজস্ব প্রতিনিধি: নবান্ন অভিযান রুখতে পুলিশের ব্যারিকেড রেস কোর্সের পাশে । সোমবার বিকেল থেকে নবান্নে যাওয়ার রাস্তায় নিরাপত্তার প্রস্তুতি নিতে শুরু করে কলকাতা পুলিশ। ময়দানের দিকে যাওয়ার রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়। এসএসকেএম -এর(SSKM) দিক দিয়ে নবান্ন যাওয়ার রাস্তা ব্যারিকেড লাগানোর কাজ শুরু হয় সোমবার বিকেলের পর থেকে। গোয়েন্দাদের কাছে তথ্য অনুযায়ী উত্তর […]

Kusheshwar Shiv, Dwarka : এই মন্দির দর্শন না করলে দ্বারকাধীশ দর্শন রয়ে যাবে অসম্পূর্ণ

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : হিন্দু সনাতন ধর্মে সকল দেবদেবীর দেবতা হলেন মহেশ্বর শিব। তিনি আদি , তিনিই অনন্ত। তবে তাঁর সাথে শ্রী বিষ্ণুর নিবিড় যোগসূত্র বর্তমান। কখনো মহেশ্বরকে বিষ্ণু শান্ত করেছেন, আবার, কখনো বিষ্ণুর বীভৎস রূপকে প্রশমিত করেছেন স্বয়ং মহাদেব। ঠিক তেমনই তাঁদের বেশ কিছু মন্দিরেও এমন যোগসূত্র দেখা যায়। ঠিক এমনি একটি নিদর্শন হল পশ্চিম […]

ক্যানসারের কাছে হেরে গেলেন ইংল্যান্ডের প্রথম বিদেশি কোচ এরিকসন

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত হলেন   ইংল্যান্ডের ফুটবল দলের প্রাক্তন কোচ সেন গোরান এরিকসন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল  ৭৬ বছর। চলতি বছর শুরুতেই তিনি  টার্মিনাল ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন।  তাঁর চলছিল চিকিৎসা। সোমবার সকালে ক্যানসারের কাছে হার মেনে  নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সুইডিস কোচ। ১৯৭৭ সালে সুইডিশ ক্লাব ডেগেরফোর্স আইএফকে দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন […]

যৌন হয়রানির শিকার ঋতাভরী, বিচারের আশায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ

নিজের সঙ্গে হওয়া যৌন হয়রানির বিষয়ে মুখ খুললেন টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সমাজমাধ্যমে তুলে ধরলেন আরও অভিনেত্রীদের সঙ্গে হওয়া যৌন নির্যাতনের কথা।

Dwarkadhish Temple : এই ধামে শ্রীকৃষ্ণ পূজিত হন রাজা রূপে, জেনে নিন মন্দিরের কিছু অজানা তথ্য  

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : ভারতের প্রধান ধামগুলির মধ্যে অন্যতম হল দ্বারকা ধাম। এখানে জগদ্গুরু শ্রীকৃষ্ণের প্রাচীন মন্দির বর্তমান। গুজরাটের জামনগর জেলায় গোমতী নদীর তীরে দ্বারকা শহরেই রয়েছে কৃষ্ণের দ্বারকাধীশ মন্দির। এটিই দ্বারকার প্রধান মন্দির, যা “জগত মন্দির” বা  “রণছোড়রায় মন্দির” নামে পরিচিত। একে গোমতী দ্বারকা বলা হয়ে থাকে। এটি মোক্ষদায়ী সপ্তপুরীর মধ্যে অন্যতম। কথিত আছে, এই […]

‘ভারতে থাকতে গেলে রাম কৃষ্ণ জয় বলতে হবে’, নিদান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধিঃ ভারত ধর্মনিরপেক্ষ দেশ। তবে ভারতে থাকতে গেলে বলতে হবে ‘জয় রাম কৃষ্ণ’ । সোমবার এমনই মন্তব্য করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। এদিন এক অনুষ্ঠান থেকে তিনি বলেন, ‘ভারতের ভেতরে থাকতে হলে জয় রামকৃষ্ণ বলতে হবে। আমরা দেশের সবাইকে সম্মান করতে চাই। আমরা কাউকে অপমান করি না। ‘ পাশাপাশি মোহন যাদব হুঁশিয়ারি দিয়েছেন, ‘ […]

আর জি কর কাণ্ডে রাজ্য সরকারের পাশে দাঁড়িয়ে বিবৃতি WBCUPA-র

রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সংগঠনটি আন্দোলনের নামে রাজ্য সরকারের ভাবমূর্তি কালিমালিপ্ত করার প্রয়াসকে তীব্র নিন্দা করেছে।

স্কুলের বিজ্ঞান পরীক্ষাগারে বিষাক্ত গ্যাসের গন্ধে অসুস্থ ২৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

যদিও ২৩ জন ছাত্রকে চিকিৎসরা পরে ছেড়ে দেওয়া হলেও একজন ছাত্রী এখনও জ্বরে ভুগছে। এবং তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জন্মাষ্টমীতে মহিলাদের স্বনির্ভর করার বার্তা দিলেন শান্তিপুরের ইলিশকা

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: চাকরি ছেড়ে বিগ্রহের অঙ্গরাগ, জন্মাষ্টমীতে জোর কদমে চলছে কাজ। মহিলাদের স্বনির্ভর করার বার্তাও দিলেন শান্তিপুরের ইলিশকা ।”শ্রী কৃষ্ণ করুনা সিন্ধু, দিন বন্ধু জগতপতে, গোপশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে”। কি ভাবছেন হটাৎ কৃষ্ণ মন্ত্র কেন উচ্চারিত হচ্ছে ? হবে নাই বাঁ কেন বলুন? আজ সোমবার যে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী। আর এই জন্মাষ্টমী উৎসবকে […]

কৃষক আন্দোলন নিয়ে বেফাঁস মন্তব্য কঙ্গনার, ক্ষুব্ধ বিজেপির শীর্ষ নেতৃত্ব

তাঁর এই বক্তব্যের পরে, বিরোধীরা তীব্রভাবে বিজেপিকে নিশানা করে এবং কঙ্গনার বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার দাবি জানায়।

আউট হতেই মেজাজ হারালেন ব্রেথওয়েট, ব্যাট দিয়ে হেলমেট পাঠালেন মাঠের বাইরে

নিজস্ব প্রতিনিধিঃ চলছে টি- ২০ লিগ । আর সেই লিগের মাঝেই মেজাজ হারালেন ক্যারিবিয়ান সুপারস্টার কার্লোস ব্রেথওয়েট। ২২ গজে তিনি হারালেন মেজাজ । কিন্তু কেন? কারণ, বল তাঁর কাঁধে লেগে উইকেটরক্ষকের কাছে  চলে যায়। এরপরেই  আম্পায়ার আউট দিয়ে দেন।  আর সেটাই মেনে নিতে পারেনি ক্যারিবিয়ান সুপারস্টার। তাই রাগের মাথায় ব্যাট দিয়ে হেলমেট মাঠের বাইরে ছুড়়ে […]

জেল থেকে ছাড়া পেলেন জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বদলা নিতে ভারতের মাটিতে বিভিন্ন নাশকতা কর্মকাণ্ড চালানোর উদ্দেশে একাধিক জঙ্গিকে জেল থেকে ছাড়তে শুরু করল মুহাম্মদ ইউনূসের সরকার। সেই তালিকায় সর্বশেষ সংযোজন আন্তর্জাতিক সন্ত্রাসী ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ তথা আল কায়েদার বাংলাদেশি শাখা আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিমউদ্দিন রাহমানি। আজ সোমবারই ঢাকার কাশিমপুর কারাগার […]

সিইও গ্রেফতারের পরেই ভারতে টেলিগ্রাম অ্যাপের নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা

টেলিগ্রাম মেসেজিং অ্যাপের প্রতিষ্ঠাতা ও সিইও পাভেল দুরভকে শনিবার সন্ধ্যায় গ্রফতার করা হয়। বোরগেট বিমানবন্দরে এই গ্রেপ্তার করা হয়। এরপর থেকে এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা বিশ্বে।

অতিথি এলে জল মিষ্টি না দিলে রোষে পড়বেন রাহুর! জেনে নিন নিয়ম

নিজস্ব প্রতিনিধি : বাড়িতে অতিথি এলে বা অন্য কেউ বাড়ি এলে, জল মিষ্টি দেওয়ার নিয়ম আছে। মনে করে হয় অতিথি বাড়ি এলে জল মিষ্টি না খেয়ে গেলে বাড়ির অমঙ্গল হয়। তাই বাড়িতে কোন অতিথি এলে অন্তত জল মিষ্টিটুকু খাওয়ানো হয়ে থাকে। আপনি কী জানেন বাস্তু মতে, বাড়িতে অতিথি আপ্যায়নের কিছু নিয়ম রয়েছে।এই নিয়ম হয়তো অনেকেই […]

0:00