Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গঙ্গাসাগর মেলায় যেতে চান? কোথায় থাকবেন, কী ভাবে যাবেন জেনে নিন..

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কথায় আছে, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। নতুন বছরের জানুয়ারি মাসের ৮ থেকে ১৭ তারিখ পর্যন্ত চলবে গঙ্গাসাগর। তাই চট করে গঙ্গাসাগরে তীর্থ করতে যেতে চান অনেকেই। সেই সঙ্গে কেউ কেউ যান ছুটি কাটাতে। তবে এখন যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত। সেই সঙ্গে র‍য়েছে থাকা খাওয়ার এলাহি ব্যবস্থা।

কথিত আছে, সূর্য বংশের রাজা সগর নিরানব্বই বার অশ্বমেধ যজ্ঞ সফল ভাবে আয়োজন করার পর শততম অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলে দেবরাজ ইন্দ্র বিচলিত হয়ে পড়েন। কারণ একশত বার অশ্বমেধ যজ্ঞ সফল হলে তিনি ইন্দ্রের সমকক্ষ হয়ে উঠতে পারেন। তাই দেবরাজ যজ্ঞ পণ্ড করার অভিপ্রায়ে যজ্ঞের ঘোড়াটি চুরি করে নিয়ে পাতালে মহর্ষি কপিল মুনির আশ্রমে লুকিয়ে রাখেন। এর পর সগর রাজার নির্দেশে তাঁর ষাট হাজার পুত্র অশ্বমেধ যজ্ঞের ঘোড়া অন্বেষণ করতে করতে মহর্ষি কপিল মুনির আশ্রমে এসে উপস্থিত হয়ে ঘোড়াটিকে দেখতে পেয়ে ক্ষুব্ধ হন। তাদের আচরণে মহর্ষির তপস্যায় ব্যাঘাত ঘটে। অসময়ে তাঁর ধ্যান ভেঙে যাওয়ায় তিনি অত্যন্ত ক্রুদ্ধ হন। তাঁর রোষানলে সগর রাজার ষাট হাজার পুত্র ভস্ম হয়ে যায়।

এই ঘটনার বেশ কিছু বছর পর সূর্য বংশের পরবর্তী বংশধর ভগীরথ ব্রহ্মাকে তপস্যায় তুষ্ট করে গঙ্গাকে মর্ত্যে আহ্বান করেন। গঙ্গার পবিত্র জলে সগর রাজার ষাট হাজার পুত্রের আত্মা মুক্তি লাভ করেন। গঙ্গোত্রীর গোমুখ থেকে যার উৎপত্তি, সেই গঙ্গাই এখানে ভাগীরথী হয়ে মিশেছে বঙ্গোপসাগরে। পূর্ব-পশ্চিম দুদিকে দিগন্ত বিস্তৃত জলরাশি। ঢেউ নেই বললেই চলে। জোয়ারের সময়ে এই বালুতট চলে যায় সমুদ্রের তলায়।

কী কী দেখবেন?

আশপাশে বিশেষ কিছু দেখার নেই। তবুও মন চাইলে একটা টোটো নিয়ে ঘুরে আসতে পারেন মনসামাতার মন্দির, নাগ মন্দির, লাইটহাউস, রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে। শীতকালে গেলে কোনও গ্রামের বাড়িতে খেজুরের গুড় তৈরি হতে দেখতে পারেন। সে এক অন্য অভিজ্ঞতা হবে। 

কোথায় থাকবেন?

পৌষ সংক্রান্তি উপলক্ষে মেলার আগে সুন্দর করে সাজানো হয় সমুদ্রতট। থাকার ব্যবস্থা বলতে সাগরে অল্প সংখ্যক বেসরকারি হোটেল রয়েছে। এ ছাড়াও রয়েছে সরকারি লজ। তবে, এই সময়ে প্রচুর মানুষ সাগরে বেড়াতে যান। তাই সময় থাকতে অনলাইনে বুকিং করে রাখাই ভাল। এ ছাড়াও ন্যূনতম খরচে রাত্রিযাপন করতে চাইলে রয়েছে ভারত সেবাশ্রম সংঘের অতিথি নিবাসও।

কী ভাবে যাবেন?

শিয়ালদহ থেকে ট্রেনে নামখানা লোকালে চেপে নামখানা স্টেশনে নামতে পারেন। আবার চাইলে কাকদ্বীপ স্টেশন হয়েও যেতে পারেন।কাকদ্বীপ স্টেশন থেকে টোটো করে যেতে হবে ৮ নম্বর লটের দিকে। সময় লাগবে মিনিট পনেরোর মতো। এখান থেকেই ভেসেল পার করে পৌঁছে যেতে পারেন গঙ্গাসাগর। তবে ভেসেল পার করার ক্ষেত্রে একটি কথা না বললেই নয়। এখানে জোয়ার-ভাটার সময় দেখে ভেসেল চলাচল করে। অর্থাৎ, দিনে দুবার পারাপার করা যায়। স্থানীয় মানুষদের জিজ্ঞাসা করলেও তারা ভেসেল পারাপারের সময় বলে দিতে পারেন। আবার ফোনে গঙ্গাসাগর ভেসেল টাইম টেবিলঅ্যাপ ডাউনলোড করে নিলেও পেয়ে যাবেন সময়সূচি।নামখানা স্টেশনে নামলে সেখান থেকে টোটো বা ভ্যানে করে যেতে হবে লঞ্চঘাট। ঘাট পেরিয়ে পৌঁছতে হবে বেণুবন। সেখান থেকে আবার গাড়ি ধরে গঙ্গাসাগর। এ ছাড়া সড়কপথে ধর্মতলা থেকে প্রতি দিনই সরকারি, বেসরকারি বাস ছাড়ে। একই ভাবে নামখানা বা কাকদ্বীপ এসে লঞ্চ পেরোতে হবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00