Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তার ছিঁড়ে বিপত্তি! কাটোয়া ও বর্ধমান শাখায় ট্রেন চলাচল বন্ধ, কখন স্বাভাবিক হবে পরিস্থিতি?

Share:

নিজস্ব প্রতিনিধি : সকাল থেকেই ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কর্মব্যস্ত দিনেও ট্রেন বিভ্রাট। ব্যান্ডেল ও হুগলি স্টেশন এবং ব্যান্ডেল ও আদি সপ্তগ্রাম স্টেশনের মাঝে আপ ও ডাউন দুটি লাইনেই ওভারহেডের তার ছিড়ে যাওয়ায় বাঁধল বিপত্তি।তাই কাটোয়া ও বর্ধমান শাখায় ট্রেন চলাচল আপাতত বন্ধ। এদিকে ভোগান্তির শিকার নিত্য যাত্রীরা। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা নিয়ে উঠছে প্রশ্ন।

অফিস টাইমে এমন বিপত্তির সম্মুখীন হতেই বিরক্তিকর পরিস্থিতিতে যাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছেছেন রেল আধিকারিকরা। তারা বিষয়টি খতিয়ে দেখছেন। যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল পুনরায় চালু হবে বলে যাত্রীদের আশ্বাসও দিয়েছেন তারা।মেরামতির কাজ চলছে, দাবি পূর্ব রেলের।

কাটোয়া ও বর্ধমান শাখায় ট্রেন চলাচল পুরো বন্ধ। ডাউন কাটোয়া লোকাল ৩৭৯১৬ দাঁড়িয়ে রয়েছে কুন্তিঘাট স্টেশনে, পরের ডাউন লোকাল ৩৭৯১৮ গুপ্তিপাড়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছে আধঘণ্টার বেশি সময় ধরে।ট্রেনের জন্য অপেক্ষারত এক যাত্রী বলেন, ‘ট্রেনের জন্য অন্যান্য দিনের মতো দাঁড়িয়েছিলাম। কিন্তু এখন শুনলাম ট্রেনে সমস্যা হয়েছে। কী ভাবে অফিস পৌঁছব জানি না। খুব খারাপ লাগছে।’

ওই স্টেশনেই অপেক্ষারত অন্য এক যাত্রী বলেন, ‘ট্রেনে এটা তো নিত্য সমস্যা। কিন্তু এইভাবে দীর্ঘ সময় ট্রেন না এলে সাধারণ মানুষ কোথায় যাবে? আমার আত্মীয় হাসপাতালে ভর্তি। তাঁকে দেখতে যাচ্ছিলাম। এখন কী ভাবে পৌঁছব। ট্রেন ঠিক হওয়ার দিকে তাকিয়ে আছি। ট্রেন চালু হলে যত দ্রুত সম্ভব পৌছোব।’

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

পুকুরে সাঁতার কাটার সময়ে আলোর ঝলকানি,পাণ্ডুয়ায় চরম পরিণতি কিশোরের

হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায়ের বাড়িতে কাস্টমস হানা

পুরীর পর এবার মাহেশের জগন্নাথ মন্দিরের চূড়াতেও শোভা পাবে নীলচক্র

পাকিস্তানি রেঞ্জার্সের হাতে আটক বাংলার ছেলে, ঘরে ফেরানোর আর্জি পরিবারের

এ যেন রক্ষকই ভক্ষক! বৃদ্ধ ব্যবসায়ীকে অপহরণ খোদ পুলিশকর্মীর

দুধে ভেজাল মেশানোর দায়ে আটক ৩, চক্রের বাকিদের সন্ধানে পুলিশ

রাতের অন্ধকারে কুপিয়ে খুন যুবককে, হাড়হিম কাণ্ড হুগলিতে

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00