‘প্রত্যাঘাত না করাই অপরাধ’, সেনার পাশে দাঁড়ালেন রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ভারত-পাকিস্তানের সংঘাত নিয়ে উত্তপ্ত গোটা দেশ। মূলত, পহেলগাঁও জঙ্গি হামলার পরই এই পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই এই হামলার প্রতিশোধে ভারতের পক্ষ থেকে ‘অপারেশন সিঁদুর’ অভিযান করা হয়। এবং তা সফলও হয়। সেই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ভারত। সেই জঙ্গি ঘাঁটিগুলি থেকে মোট ৯০ জন জঙ্গি নিহত হয়েছে বলে জানা গিয়েছে। ফলে ভারতের এই ‘অপারেশন সিঁদুর’-কে অশুভ শক্তির বিরুদ্ধে শুভর লড়াই হিসেবে মনে করছেন বেলুড় মঠের মহারাজ।

ভারতীয় সেনার এই পাল্টা প্রত্যাঘাতে শাস্ত্র মতে কোনও অপরাধ নেই বলে জানালেন বেলুড় মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ। এই বিষয় তিনি জানিয়েছেন, “প্রত্যাঘাত না করাই অপরাধ।”

জানা গিয়েছে, আজ অর্থাৎ শুক্রবার বেলুড় মঠ জেঠি ঘাটে কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চ (ICAR)-র একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এই দিন জেঠি ঘাট থেকে প্রায় ২ লক্ষ ২০ হাজার নানা রকমের মাছের চারা ছাড়া হয়। ICAR ও বেলুড় মঠ যৌথ ভাবে এই অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। এই অনুষ্ঠানেই বেলুড় মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজকে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মন্তব্য করতে শোনা যায়।

মহারাজ এই দিন বলেন, “সাধারণ মানুষ যেন আমাদের দেশ ও সরকারের পাশে দাঁড়ায়। এই যুদ্ধ সরকারের যুদ্ধ নয়। এই যুদ্ধ সাধারণ মানুষের যুদ্ধ। এবং ভারত মাতৃকাকে যদি কেউ কোনও ধরনের আঘাত করার চেষ্টা করে, ভারত মাতৃকার সন্তান হিসেবে আমরা অবশ্যই প্রত্যাঘাত করব। স্বামীজি বলেছেন, ভারতের কল্যাণ, আমার কল্যাণ। স্বামীজি বলেছেন, ভারতের প্রতিটি ধূলিকণা অত্যন্ত পবিত্র। স্বামীজি বলেছেন, ভারত যৌবনের উপবন, বাধক্যের বারাণসী। অতএব, বিবেকানন্দ-রামকৃষ্ণের সেই ভারত, সভ্যতার প্রথম প্রভাত থেকে বিভিন্ন ঋষি-মুনির ভারত, সেই ভারতকে কেউ যদি বিন্দুমাত্র আঘাত করে, তাহলে ভারতবর্ষ বসে থাকবে না। প্রত্যাঘাত করবে। তাতে আধ্যাত্মিক দিক থেকে, শাস্ত্রীয় দিক থেকে কোনও অপরাধ নেই।”

স্বামী সুবীরানন্দ মহারাজ আরও বলেন, “প্রত্যাঘাত না করাই অপরাধ। সেই জন্য ভারত সরকারের এই যে পদক্ষেপ, একে আমরা শুধু পূর্ণ সমর্থন করছি তা নয়, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যাঁরা ভারত সরকার পরিচালনা করছেন, তাঁদের শক্তি দিন। তাঁদের বুদ্ধি দিন, যাতে এই যুদ্ধ আমরা জিততে পারি। এটা অকল্যাণের উপর কল্যাণের যুদ্ধ। অশুভের উপর শুভর যুদ্ধ। বর্বরতার উপর সভ্যতার যুদ্ধ।”

প্রয়োজন প্রায় চার কোটি টাকা! সন্ত্রাসী ঘাঁটি পুনর্নির্মাণের জন্য মসজিদের আড়ালে চলছে অর্থ সংগ্রহ

পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া ৯ বায়ুসেনা আধিকারিক পাচ্ছেন ‘বীর চক্র’ সম্মান

‘কোনও পাক যুদ্ধবিমান ধ্বংস হয়নি’, ভারতীয় বায়ুসেনা প্রধানের দাবি খারিজ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

‘হস্তক্ষেপ না করলে ভারত-পাকিস্তান যুদ্ধ বেঁধে যেত’, ফের বোমা ফাটালেন ট্রাম্প

‘সন্ত্রাসবাদীদের আশ্রয়দাতারাও এখন থেকে রেহাই পাবে না’, পাকিস্তানকে হুঁশিয়ারি সেনাপ্রধানের

বিশ্বের কাছে পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছেন আমাদের সাংসদরা: মোদি

গুরুপূর্ণিমায় বেলুড় মঠে ভক্তদের ঢল

‘অপারেশন সিঁদুরে’ গুঁড়িয়ে দেওয়া জঙ্গি ঘাঁটি নতুন করে গড়ল পাকিস্তান

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]