খাবারের লোভ দেখিয়ে ১২ বছরের কিশোরীকে শ্লীলতাহানি, গ্রেফতার প্রতিবেশি

Share:

নিজস্ব প্রতিনিধি ,বনগাঁ: খাবারের লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ১২ বছরের এক কিশোরীকে জোর করে শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকায়। নির্যাতিতা বিশেষ ভাবে সক্ষম। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার(Gaighata P.S.) পুলিশ।পুলিশ সূত্রে খবর, খাবারের লোভ দেখিয়ে কিশোরীকে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যান অভিযুক্ত।

সেখানে ওই কিশোরীকে জোর করে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। তার চিৎকারের শব্দ শুনে ছুটে আসেন তাঁর কাকিমা। সে সময় নির্যাতিতার কাকিমা দেখে চিৎকার করেন। তাঁর চিৎকার শুনে অভিযুক্ত সেই ঘরের দরজা ভেঙে দৌড়ে পালিয়ে যায়। এর পরেই পরিবারের লোকজন গাইঘাটা থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে বৃহস্পতিবার প্রৌঢ়কে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার অভিযুক্তকে বনগাঁ মহকুমা আদালতে(Banga Court) পেশ করা হলে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

এদিকে,বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার তালপুকুর এলাকায় বাড়ি ডাকাতদের সর্দার সেলিম ওস্তাগারকে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, রাজ্যের সাতটি জেলায় বর্ধমান,আরামবাগ, বিধাননগর,শান্তিপুর সহ একাধিক এলাকায় ডাকাতি ছিনতাই রাহাজানি চালাত এই ডাকাতের দল। রাজ্যের বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে এই দুষ্কৃতির বিরুদ্ধে। পুলিশ তদন্তে নেমে কয়েকজন দুষ্কৃতী কে গ্রেফতার করে,তাদের কাছ থেকে জানতে পারে ডাকাত দলের সরদারের বাড়ি হাসনাবাদ থানার তালপুকুর এলাকায় তার খোঁজে তল্লাশি চালায় পুলিশ।পাঁচ লিটার তরল মাদক ও ৫০ বতল ফেনসিডিল সহ ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্ত রোড থেকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ।ধৃতকেবারাসাত জেলা আদালতে পেশ করা হয়।  পুলিশের পক্ষ থেকে আট দিনের পুলিশ হেফাজতের নেওয়ার আবেদন জানায় আদালতের কাছে।

মন্দারমণি জলাধার এলাকা থেকে বিরল প্রজাতির ১০০ কচ্ছপ উদ্ধার ,গ্রেফতার ১

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]