Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মন্দারমণি জলাধার এলাকা থেকে বিরল প্রজাতির ১০০ কচ্ছপ উদ্ধার ,গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধি,মন্দারমণি: পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমণি জলধার এলাকা থেকে বিরল প্রজাতির কচ্ছপ(Turtle) উদ্ধার।পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমণিতে বিরল প্রজাতির শতাধিক অলিভ রিডলে কচ্ছপের হদিশ মিলেছে জলধায়। স্থানীয় খাঁড়ি এলাকায় সামুদ্রিক এই কচ্ছপগুলিকে বেঁধে রাখা হয়েছিল বলে অভিযোগ। চোরা শিকারীরা এই কাজের সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বন দপ্তরের শঙ্করপুর বিট অফিসের কর্মীরা এবং মন্দারমণি(Mandarmoni) কোস্টাল থানার তরফে যৌথ অভিযান চালানো হয় সোমবার বিকালে। সন্ধের পরও জারি রয়েছে তল্লাশি অভিযান ।

দুই চোরা শিকারীকে আটক করা হয়েছে। তাদেরকে মন্দারমণি উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তর(Forest Department) আধিকারিকেরা। বনদপ্তরে আধিকারিক সৌভিক কর বলেন ” গোপন সূত্রে খবর পেয়ে শতাধিক বেশি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কিছু কচ্ছপ মৃত ও জীবিত রয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।পাচারের আরও কেউ যুক্ত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে “।

অন্যদিকে,আসানসোলের কুলটি ইস্কো (সেলগ্রোথ ওয়ার্কস )কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায় আসানসোল পুরোনিগমের ৬৪ নম্বর ওয়ার্ডের কুলটি শিমুলগ্রাম এলাকার মানুষেরা।বিক্ষোভ কারীদের দাবি দীর্ঘ কয়েক দিন থেকে জলের সমস্যা রয়েছে এবং জল পাওয়া যাচ্ছে না এলাকায়।তাই তারা বাধ্য হয়ে এদিন কারখানার মূল গেটের সামনে বিক্ষোভ দেখায়।একই সাথে কারখানার কর্তৃপক্ষের সাথে কথা বলেন, বিষয়টি সমাধানের জন্য ।যদিও এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00