পিসি শাশুড়িকে ফাল্গুনী কিভাবে ভাড়াবাড়িতে খুন করেছিল রাতে সেই ঘটনার পুনঃ নির্মাণ করল ফরেনসিক টিম

Share:

নিজস্ব প্রতিনিধি ,মধ্যমগ্রাম: কিভাবে পিসি শাশুড়িকে খুন করেছিলেন ফাল্গুনী ঘোষ তা জানতে তাকে সঙ্গে নিয়ে মঙ্গলবার রাতে ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের ফরেনসিক টিম(Forensic Team)। মধ্যমগ্রামে ভাড়া বাড়িতে চলে ঘটনার পুননির্মাণ। মঙ্গলবার সকালে উত্তর কলকাতার কুমারটুলি এলাকায় উদ্ধার হয় এক মহিলার দেহ নীল রঙের একটি টলি ব্যাগে। দুই মহিলা গঙ্গার ধারে ওই টলি ব্যাগ নিয়ে যখন ঘোরাঘুরি করছিল তখন স্থানীয় মানুষের সন্দেহ হয়। তারা দুই মহিলাকে চেপে ধরতেই টলি ব্যাগ থেকে বেরিয়ে আসে মহিলার দেহাংশ। এরপর খবর দেওয়া হয় পুলিশে। মা আরতী ঘোষ এবং তার মেয়ে ফাল্গুনীকে পুলিশ থানায় নিয়ে যায়।

পরে তাদের গ্রেফতার করে। জেলায় পুলিশ জানতে পারে সম্পর্কে ফাল্গুনীর পিসি শাশুড়ি হন নিহত সুমিতা দেবী। তিনি থাকতেন অসমের যোরহাটে। সম্প্রতি মধ্যমগ্রামে ঘুরতে এসেছিলেন। গত আড়াই বছর ধরে মধ্যমগ্রাম পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডে বিদেশ পল্লীতে ভাড়া থাকেন ফাল্গুনী এবং আরতি। কয়েকদিন আগে এক বৃদ্ধাকে ভাড়াবাড়িতে ঢুকতে দেখেছিলেন স্থানীয়রা। সোমবার সকালে একটি টলি ব্যাগ নিয়ে দুজনকে ভাড়া বাড়িতে ঢুকতে দেখেছিলেন কয়েকজন বিকেলে মা আর মেয়ে বেরিয়ে যান পরের দিন মঙ্গলবার সকালে উদ্ধার হয় দেহভরা টলি ব্যাগটি কুমারটুলি গঙ্গার ঘাট সংলগ্ন এলাকা থেকে। পুলিশ জানতে পারে টলি ব্যাগে নিহত বৃদ্ধাকে ভোরে মধ্যমগ্রামের(Madhyamgram) ভাড়াবাড়ি থেকে ভ্যানে চেপে প্রথমে মধ্যমগ্রামের দোলতলা মোড়ে আসেন মা ও মেয়ে সেখান থেকে একটি নীল সাদা ট্যাক্সিতে চেপে তারা কুমোরটুলি ঘাটের কাছে যান। তবে তার আগে তারা প্রিন্সেপ ঘাটে যাওয়ার চেষ্টা করেছিলেন।

ওই মৃতদেহের পায়ের একাংশ কাটা ছিল। জেলার মুখে মা ও মেয়ে স্বীকার করে টলি ব্যাগে ঢোকানোর জন্য মৃতদেহর পায়ের পাতা দুটো কেটে দিয়েছিল তারা। ওই বৃদ্ধার শ্বশুরবাড়ি বর্ধমানে নন্দঘাটে(Nandaghat)। দীর্ঘদিন তাঁর স্বামীর সঙ্গে সম্পর্ক ছিল না বলে জানতে পারে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ফাল্গুনী কে নিয়ে এসে পুলিশ ওই ভাড়া বাড়িতে কি করে সে তার পিসি শাশুড়িকে খুন করেছিল সেই ঘটনার পুনর্নির্মাণ করে ও ভিডিওগ্রাফি হয়। জানা গিয়েছে, ঝগড়ার পর ইট দিয়ে মাথা থেতলে খুন করা হয়েছিল বৃদ্ধাকে।

শহরে অগ্নিকাণ্ড : ঘটনাস্থলে ফরেন্সিক টিম,আটক ম্যানেজার

খয়রাশোলের গঙ্গারামচক কয়লাখনিতে এখনও ছড়িয়ে ছিটিয়ে পড়ে দেহাংশ

বাগুইআটিতে বিস্ফোরণ কাণ্ডে তদন্তে যাবে ফরেন্সিক টিম

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]