কুলতলিতে ফের বাঘের আতঙ্ক, পায়ের ছাপ দুটি ‘রয়্যাল বেঙ্গল’র দাবি স্থানীয়দের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কুলতলির মৈপীঠে ফের বাঘের আতঙ্ক। রবিবার সকালে নদী তীরবর্তী এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পান এলাকাবাসীরা। সেই পায়ের ছাপ দেখে ঠাকুরান নদী পেরিয়ে লোকালয় সংলগ্ন জঙ্গলে ঢুকে পড়েছে দুটি রয়্যাল বেঙ্গল টাইগার বলে দাবি করেন স্থানীয়রা। ইতিমধ্যেই এই খবর দেওয়া হয়েছে বন দফতরে।

লোকালয় সংলগ্ন এলাকায় বার বার বাঘ চলে আসায় আতঙ্কের ছায়া গোটা এলাকা জুড়ে। জঙ্গলের পাশেই তাদের বসবাস। এলাকাবাসীদের দাবি, পেটের দায়ে তাদের জঙ্গলেও যেতে হয়। এলাকার বাসিন্দাদের একাংশ জঙ্গল সংলগ্ন গোটা লোকালয় জাল দিয়ে ঘিরে ফেলার দাবি জানাচ্ছেন। এ ছাড়া নদীবাঁধ সংলগ্ন রাস্তায় যাতে আলো লাগানো হয়, তারও দাবি জানিয়েছেন তারা। দক্ষিণ চব্বিশ পরগনার বিভাগীয় বন আধিকারিক (ডিএফও) নিশা গোস্বামী বলেন, “ইতিমধ্যেই প্রায় এক কিলোমিটার জায়গা ঘেরা হয়েছে। বাঘ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীকান্ত পল্লি ও কিশোরীমোহনপুর এলাকায় জঙ্গল লাগোয়া গ্রামে বাঘের পায়ের ছাপ দেখে বাঘের খোঁজ শুরু করেছিলেন গ্রামবাসীরা। পরে বনকর্মীরাও তাদের সঙ্গে যোগ দেন। পায়ের ছাপ অনুসরণ করে নদীবাঁধ সংলগ্ন বনসৃজন প্রকল্পের বাদাবনে ঢুকতেই শোনা যায় গর্জন। গ্রামবাসীদের একাংশ জানান, মৃত একটি গবাদি পশুকে নদীর পারে ফেলা হয়েছিল। সম্ভবত সেই টানেইবাঘ খাঁড়ি টপকে গ্রাম সংলগ্ন এলাকায় আসে। পায়ের ছাপ দেখে বোঝা যায় গত ৮ তারিখ ভোরে বাঘ ফিরে যায় জঙ্গলে।

 গত বৃহস্পতিবার সকালে গ্রামের পাশে মাকড়ি নদীর পারে ম্যানগ্রোভের ঝোপে ফের দেখা যায় বাঘের পায়ের ছাপ। স্থানীয়দের একাংশের দাবি , রাতে আবার আজমলমারির জঙ্গল থেকে নদী পেরিয়ে গ্রাম লাগোয়া বাদাবনে ঢুকে পড়েছে বাঘ। শ্রীকান্ত পল্লি-কিশোরীমোহনপুর এলাকার পর বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার উত্তরে বৈকুণ্ঠপুর পঞ্চায়েতেরই নগেনাবাদে।

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

বাঘের আতঙ্ক বিদ্যালয়ে! শিক্ষামূলক ভিডিওতে ছড়াল গুজব, আতঙ্কে পড়ুয়ারা

গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে ডাহা ফেল উত্তরপ্রদেশ সহ ৩ ডাবল ইঞ্জিন রাজ্য, প্রশংসিত বাংলা

টানা বর্ষণে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন গোঘাটে, মাথায় হাত কৃষকদের

সুতিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক, এলাকায় প্রবল চাঞ্চল্য

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]