জোরে চলছে টিভি, বারাসতে বন্ধ ঘর থেকে মহিলার মৃতদেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসতঃ আবার দেহ উদ্ধার বারাসত থেকে। বদ্ধ ঘর থেকে মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘরে টিভি চলছে। বিছানায় পড়ে রয়েছে মহিলার মৃতদেহ। পা দুটি মাটিতে রয়েছে।মঙ্গলবার দুপুরে বারাসত পুরসভার(Barasat Municipality) ৩ নম্বর ওয়ার্ডে বুড়ির পুকুর এলাকা থেকে সঙ্গীতা দাসগুপ্ত (৪১) নামে ওই মহিলার দেহ উদ্ধার করে বারাসত থানার(Barasat P.S.) পুলিশ। স্থানীয় সুত্রে জানা গেছে, গত তিন দিন ধরে ফোনে যোগাযোগ করে না পেয়ে মৃতার এক আত্মীয় এদিন বাড়িতে এসে ডাকাডাকি করে না পেয়ে জানালা দিয়ে দেখে বিছানার উপর শুয়ে আছেন সঙ্গীতা দেবী। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে ওই মহিলা মৃত। ঘরের মধ্যে আলো জ্বলছে। টিভি (TV)জোরে চলছে।

মহিলার মৃতদেহটি উদ্ধার করে বারাসত সরকারি মেডিকেল কলেজ এন্ড হসপিটালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মৃত্যুর কারণ জানার জন্য। ওই মহিলার নিকট আত্মীয় জানান তার সুগার সহ একাধিক রোগ ছিল। চিকিৎসা ঠিক মতো করাতেন না। ওই মহিলা অবিবাহিত ছিলেন। তার বাবা একজন সরকারি কর্মচারী ছিলেন। বাবার পেনশনের টাকা থেকেই তিনি জীবন যাপন করতেন। একাধিক রোগ থাকা দরুদ হয়তো হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে আত্মহত্যার(Suicide) ঘটনা কিনা তা ময়না তদন্তে রিপোর্ট হাতে পেলে পুলিশ জানতে পারবে।

স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন তিনি নিজে ওই মহিলাকে চিনতেন। গত কয়েকদিন ধরে তিনি বাড়ির বাইরে বের হচ্ছিলেন না। প্রতিবেশীদের সঙ্গে খুব একটা মেলামেশা করতেন না। পুলিশ তদন্তের স্বার্থে ঘরটি আপাতত সিল করে দিয়েছে। রবিবার বারাসাতের টাকি রোডে একটি আবাসন(Abasan) থেকে এক বৃদ্ধর পচা গলা মৃতদেহ তার স্ত্রী তিন দিন ধরে আগলে রাখার পর দুর্গন্ধ বেরোলে প্রতিবেশীরা খবর দিলে পুলিশ এসে তা উদ্ধার করে। একাকী পরিবার গুলির এহেন মৃত্যুর ঘটনা বৃদ্ধি পাওয়ায় চিন্তিত সমাজের নাগরিকরা।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]