Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মালদায় জমি নিয়ে বিবাদ, দু পক্ষের মারামারিতে জখম ১৩

দুই পরিবারের মধ্যে দু বিঘা জমির মালিকানা নিয়ে দীর্ঘ দিনের বিবাদ রয়েছে। গত তিন মাস ধরে জমি নিয়ে ঝামেলা চরমে পৌঁছয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: জমি নিয়ে বিবাদের জেরে রণক্ষত্রে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এলাকা। মঙ্গলবার সকালে দুই পক্ষের মধ্যে মারামারিতে জখম অন্তত ১৩। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদার হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মণপুর-মিসকিমপুর এলাকার বাসিন্দা রাহানুল এবং আফতাবউদ্দিন। এই দুই পরিবারের মধ্যে দু বিঘা জমির মালিকানা নিয়ে দীর্ঘ দিনের বিবাদ রয়েছে। গত তিন মাস ধরে জমি নিয়ে ঝামেলা চরমে পৌঁছয়। মাঝে মাঝে দু পক্ষের মধ্যে বচসা হতে থাকে। মঙ্গলবার আচমকা দু পক্ষের মধ্যে সঙ্ঘর্ষ রণক্ষেত্রের চেহারা নেয়। জানা গিয়েছে, এদিন বিতর্কিত ওই জমিতে বেড়া দেওয়ার চেষ্টা করছিল এক পক্ষ। সেই সময় অপর পক্ষ বাধা দিতে গেলে শুরু হয় বচসা। বচসা গড়ায় হাতাহাতিতে। দুই পক্ষের মধ্যে মারামারির ফলে এক পক্ষের ৬ জন জখম হয়েছেন। আহতদের নাম যথাক্রমে রাহানুল হক, শেখ উজ্জ্বল, মুফিলুউদ্দিন, শেখ লতিফুর, হাসবি বিবি এবং শেখ নঈমুউদ্দিন। অন্য পক্ষের যারা জখম হয়েছেন তাদের নাম যথাক্রমে, শেখ আফতাবউদ্দিন, শেখ সাহাবুদ্দিন, তারিক আনোয়ার, তাকিম আলি, করিমউদ্দিন এবং এনামুল হক। সূত্র মারফত জানা গিয়েছে, মারামারির ফলে উভয় পক্ষের ৪ জনের অবস্থা গুরুতর। আহতদের চিকিৎসার জন্য হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অন্যদিকে কারা ওই জমির প্রকৃত মালিক, তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ। প্রসঙ্গত দুই পক্ষকে উপযুক্ত নথিপত্র নিয়ে মঙ্গলবার সকালে থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয় পুলিশের তরফে। কিন্তু তার মাঝেই ঘটে গেল রক্তারক্তি কাণ্ড।

জালিয়াতি রুখতে দেশের মধ্যে বাংলায় জমি-বাড়ি রেজিস্ট্রেশনে চালু হচ্ছে ফেস রেকগনিশন

কাঁকড়া ধরা নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, জখম ১০

বিনিয়োগ যত কমই হোক না কেন, জমি মিলবে দ্রুত

হিজাব নিয়ে অশান্তি ত্রিপুরায়, হামলায় জখম ছাত্র

মণিপুরে একের পর এক বাড়িতে আগুন

রামনবমীর পতাকা লাগানো নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে অগ্নিগর্ভ জামশেদপুর, নামল দাঙ্গা পুলিশ

ভূমি সংস্কারে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, উপকৃত হবে ১০ হাজার পরিবার

জোর করে জমি অধিগ্রহণ করবে না রাজ্য, শিল্পপতিদের সঙ্গে বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00