Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রামনবমীর পতাকা লাগানো নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে অগ্নিগর্ভ জামশেদপুর, নামল দাঙ্গা পুলিশ

এলাকায় ১৪৪ ধারা জারি করার পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট।

Share:

নিজস্ব প্রতিনিধি: রামনবমীর (Ram Navami)পতাকা লাগানো নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে এবার অগ্নিগর্ভ পরিস্থিতি জামশেদপুরের (Jamshedpur) কদমা (Kadma) থানা এলাকা। অশান্তি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে নামানো হয়েছে দাঙ্গা পুলিশ (Riot Police)। এলাকায় ১৪৪ ধারা জারি করার পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। পুলিশের তরফে সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়া এবং ভুয়ো খবর ছড়ানো থেকে বিরত থাকার আবেদন জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জামশেদপুরের শাস্ত্রীনগরে রামনবমীর পতাকা লাগানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়ায়। এরপর দুই গোষ্ঠীর লোকজন পরস্পরকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। দুটি দোকান ও একটি অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে নামানো হয় দাঙ্গা পুলিশ। অশান্তি থামাতে টিয়ারশেল ছোঁড়ে পুলিশ। সোমবার সকালে এলাকায় রুটমার্চ করে পুলিশ বাহিনী। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে। অশান্তি লাগানোর ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশের উচ্চপদস্থ আধিকারিক প্রভাত কুমার (Prabhat Kumar) এই ঘটনার বিষয়ে বলেন, ‘যারা জড়ো হয়েছিল তাদের বাড়িতে পাঠানো হয়েছে। পুরো এলাকায় বাহিনী মোতায়েন করা হয়েছে।’ এক কোম্পানি র‍্যাফ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

রামনবমীতে ভুলেও এই কাজগুলি করবেন না, নেমে আসবে মহা বিপর্যয়

রামনবমী কখন, জেনে নিন সঠিক তারিখ, সময় এবং পূজা বিধি

রামনবমীতে ইচ্ছাপূরণ হোক সহজ টোটকায়

‘রামনবমীতে অশান্তি বরদাস্ত নয়’, ফের কড়া হুঁশিয়ারি মমতার

মুর্শিদাবাদে রাম নবমীতে অশান্তি নিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দিতে পারল না এনআইএ

‘কমিশনকে বলব বহরমপুরের ভোট যেন পিছিয়ে দেওয়া হয়’, মন্তব্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির

‘মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত’, বিজেপিকে নিশানা মমতার

রামনবমীর মিছিলে তরোয়াল, অস্ত্র সহ বিজেপি নেতারা, ধর্মীয় উস্কানির অভিযোগ

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00