Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হিজাব নিয়ে অশান্তি ত্রিপুরায়, হামলায় জখম ছাত্র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ত্রিপুরায় উত্তেজনা। শুক্রবার ত্রিপুরা সীমান্তবর্তী সেপাহিজালা জেলার বিশালগড় মহকুমার  পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কারাইমুরা স্কুলের এক ছাত্রকে নির্মমভাবে আক্রমণ ও মারধরের অভিযোগ ওঠে ত্রিপুরার এক ডানপন্থী সংগঠনের বিরুদ্ধে। হিজাব পরে স্কুলে প্রবেশে বাধা দেয় একদল ডানপন্থী গোষ্ঠীর সদস্যরা। প্রতিবাদ করে ওই ছাত্র। এরপরই তাঁকে মারধরের অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। যদিও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, নির্যাতিত দশম শ্রেণীর ওই ছাত্রকে জোরপূর্বক স্কুল থেকে বের করে এনে মারধর করে। শিক্ষিকদের উপস্থিতি সত্ত্বেও কেউ উদ্ধার করতে আসেনি বলেই অভিযোগ করেছেন স্থানীয়রা। অভিযুক্তেরা বহিরাগত, কোনোভাবেই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত নয় বলেই জানা গিয়েছে।

কারাইমুরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয়তোষ নন্দী জানিয়েছেন, সম্প্রতি প্রাক্তন একদল ছাত্র তাঁর সঙ্গে দেখা করেছেন। বিদ্যালয়ে হিজাব পরিধান করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাঁরা। হিজাব পরিধান সরকারি ইউনিফর্মে অসম্মতি বলে অভিহিত করেন তাঁরা। তাই প্রধান শিক্ষকের কাছে বিদ্যালয়ে হিজাব পরিধানে নিষেধাজ্ঞা জারির অনুরোধ করেন তাঁরা।যদিও এ ধরনের নিয়ম সম্পর্কে সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে কোনো সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি। প্রধান শিক্ষক মৌখিকভাবে শিক্ষার্থীদের স্কুলে হিজাব না পরার নির্দেশ দিয়েছিলেন।

এই এলাকায় বিভিন্ন সম্প্রদায়ের বসবাস। উত্তেজনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।  ক্লাস স্থগিত রাখা হয়েছে। রাজ্য প্রশাসন পরিস্থিতির ওপর নজর রেখেছে। সমস্যা সমাধানের চেষ্টা করছে।  ইতিমধ্যেই এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে বলেই জানিয়েছে পুলিশ।

ত্রিপুরেশ্বরী মন্দিরে ‘আল্লাহ কে বান্দে …’ গেয়ে হিন্দুত্ববাদীদের হেনস্থার শিকার হিন্দু শিল্পী

পহেলগাঁও হামলার প্রতিবাদ, ত্রিপুরায় পাক পতাকায় ‘ঝাঁটা পেটা’ তৃতীয়লিঙ্গদের

‘এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়’, এবার দিল্লিকে হুমকি দিলেন ইউনূসের আইন উপদেষ্টা

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে হামলার ঘটনায় ৩ পুলিশ কর্মী সাসপেন্ড

নৃশংস ! মাকে গাছে বেঁধে পুড়িয়ে দিল ছেলেরা

ত্রিপুরায় অতি ভারী বৃষ্টি ও ভুমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১০

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সমালোচনা, গ্রেফতার সাংবাদিক

কাঁকড়া ধরা নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, জখম ১০

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00