Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোট দিলেই পাবেন উপহার, কোন কেন্দ্রে দিচ্ছে জানেন ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলছে ছয় আসনে বিধানসভা নির্বাচন। এই আবহে এদিন বাঁকুড়ার তালডাংরা কেন্দ্রের পাঁচমুড়ার বুথে  দেখা গেল অন্য ছবি। সেখানে কোন ভোটার বুথ কেন্দ্রে আসতেই দেওয়া হচ্ছে উপহার। তবে এই উপহার কোন তৃণমূল – বিজেপি বা রাজনৈতিক দল দিচ্ছে না। বরং ভোটারদের উপহার দিচ্ছে নির্বাচন কমিশন ।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগে স্থানীয়দের আগ্রহী করে তোলা এবং পরিবেশ সচেতনতার বার্তা দিতেই এই উদ্যোগটি নিয়েছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে, ভোটারদের দেওয়া হচ্ছে আকাশমণি গাছ। অন্যদিকে  পাঁচমুড়ার বুথ সাজানো হয়েছে ঐতিহ্যবাহী টেরাকোটা শিল্পে। এদিন ভোট দেওয়ার পরেই একজন ভোটার জানান, ‘খুবই ভাল উদ্যোগ।আগেরবারও গাছ দেওয়া হয়েছিল। এবার আকাশমণি গাছ দিয়েছে। প্রতিবারই এই বুথ সাজানো হয়ে থাকে।‘

উল্লেখ্য, এদিন ভোট শুরু হতেই কোথাও কোথাও বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে। কমিশনের দেওয়া তথ্য অনুসারে, সকাল ৯টা পর্যন্ত বাংলার ছয় আসনে মোট  ভোট পড়েছে ১৪.৬৫ শতাংশ। ভোটদানের হারে এগিয়ে রয়েছে বাঁকুড়ার তালড্যাংরা। সেখানে ভোট পড়েছে ১৮ শতাংশ। নৈহাটিতে ১৪.৫১ শতাংশ, হাড়োয়ায় ১৪.৮, মেদিনীপুরে ১৪.৩৬, মাদারিহাটে ১৫ শতাংশ এবং সিতাইয়ে পড়েছে ১২ শতাংশ ভোট।  বর্তমানে কড়া নিরাপত্তায়  চলছে ভোটগ্রহণ পর্ব।

নির্বাচন কমিশনের ‘নির্দেশ’ মানল না নবান্ন, ৪ অফিসারকে সাসপেন্ড করল না

বিহারে বিশেষ সংশোধনীতে ৫২ লক্ষ ভোটারের নাম বাদ দিল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনের কেলোর কীর্তি, কলকাতার ভোটারের নাম রয়েছে হরিয়ানার তালিকাতেও

ভুতুড়ে ভোটার নিয়ে মমতা সরব হতেই নীরবতা ভাঙল নির্বাচন কমিশন, কী সাফাই দিল?

দিল্লিতে বিধানসভার ভোট ৫ ফেব্রুয়ারি, ফলাফল কবে ?

দিল্লি বিধানসভার ভোট ১২-১৪ ফেব্রুয়ারি, ফল ১৭? আগামী সপ্তাহেই নির্ঘণ্ট ঘোষণা কমিশনের

সামনেই কি দিল্লির নির্বাচন? নির্বাচন কমিশনের বৈঠকে আহ্বান নিয়ে জল্পনা তুঙ্গে

বাংলায় কার্যত ‘লালবাতি’ জ্বলল বামফ্রন্ট-কংগ্রেসের, নোটার সঙ্গে লড়তে হল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00