Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুয়ারে সরকার ক্যাম্পের পাশাপাশি এবার শুরু হলো দুয়ারে থানা কর্মসূচি

Share:

নিজস্ব প্রতিনিধি,মানিকচক: দুয়ারের থানা শুনে চমকে গেলেন । কিন্তু এটাই সত্যি। রাজ্য সরকারের উদ্যোগে রাজ্য জুড়ে চলছে দুয়ারে সরকার শিবির।দুয়ারে সরকার শিবিরে যেমন ঠিক তেমনি দুয়ারে থানা(Duyarea Police Station) হল আরো একটি জনকল্যাণমূলক উদ্যোগ। ।মালদার মানিকচক থানার উদ্যোগে এই বিশেষ কর্মসূচি হল বুধবার গোপালপুর অঞ্চলের বালুটোলার সহবাত টোলা এলাকায়।

মানিকচক থানার এএসআই পীযুষ মন্ডল জানান, আজ আমরা মানিকচক পুলিশ প্রশাসনের তরফে দুয়ারে থানা কর্মসূচি করছি।মানিকচক পুলিশ সর্বদা জনসাধারণের পাশে রয়েছে।এই কর্মসূচি সকলকে জানাতে মাইকিং ও করা হয়।ইতিমধ্যে বেশ কয়েকজন স্থানীয়রা নিজেদের অভিযোগ ও দায়ের করেছেন।বালু টোলার স্থানীয় বাসিন্দা সরিফুন বিবি জানান, আমি দুয়ারে থানাতে এসেছি।

আমার স্বাস্থ্যসাথী কার্ড হারিয়েছে।এই মর্মে আমি লিখিত অভিযোগ করলাম।আমার সুবিধা হলো প্রায় ৭ কিমি মানিকচক থানা(Manickchak P.S.) না গিয়ে দু- পা হেঁটেই অভিযোগ করতে পারলাম। স্থানীয় বাসিন্দা শেখ সাদ্দাম ও নিজের ভোটার কার্ড হারানোর অভিযোগ দায়ের করেন দুয়ারে থানায়। এই ধরনের উদ্যোগ শুরু হওয়ায় খুশি দূর-দূরান্ত গ্রামের সাধারণ মানুষ জন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00