Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দত্তপুকুরে ধারের টাকা চাইতে গিয়ে খুন হলেন পাওনাদার ,আহত আরো ৩

Share:

নিজস্ব প্রতিনিধি,দত্তপুকুর: উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর থানার জাফরপুর এলাকায় ধারের ২৫ হাজার ৫০০ টাকা চাইতে গিয়ে খুন হলেন উসমান আলী। এলাকায় উত্তেজনা। ঘটনাস্থলে দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী। দত্তপুকুর থানার(Duttapukur P.S.) জাফরপুর এলাকায় ওসমান আলী (৬৫ ) ধারের ২৫ হাজার ৫০০ টাকা চাইতে গেলে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। উসমান আলীর ছেলে আখের আলী একই পাড়ার জাকির আলী ২৫ হাজার ৫০০ টাকা ধার নেয় মাস ছয়েক আগে। সেই টাকা বারংবার চাইতে গেলে গন্ডগোল হয়।

রবিবার সকালে আখের আলীর বাবা ওসমান আলী জাকিরের বাড়ি টাকা চাইতে গেলে গন্ডগোলের সূত্রপাত তখনই। লাঠি, সোটা নিয়ে মারধর করা হয় উসমান ও ছেলে আখের আলীকে। গায়ে গরম ভাতের ফ্যান ও ঢেলে দেওয়ার অভিযোগ ওঠে। আহত ওসমানকে একটি বাড়ির মধ্যে তালা দিয়ে আটকে রাখা হয়। যাতে ওসমানকে হাসপাতালে নিয়ে না যাওয়া হয়। দীর্ঘক্ষণ ঘরে তালা দিয়ে আটকে রাখার অভিযোগ ওঠে। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে। উসমানের বাড়িতে হামলা করে বলে অভিযোগ । ঘটনাস্থলে দত্তপুকুর থানার পুলিশ বাহিনী পৌঁছয়।উত্তেজনার রয়েছে।ধারের টাকা চাইতে গিয়ে মারা গেলে ওসমান। আহত হলেন আরও তিনজন। ঘটনাস্থলে পুলিশ পিকেট(Police Picket) বসানো হয়েছে।

এদিকে,তৃণমূলের মেম্বারের বাড়িতে দুষ্কৃতীদের হামলা, ব্যাপক বোমাবাজি, ঘটনাস্থলে পুলিশ।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের গোটরা গ্রাম পঞ্চায়েত তেঘরিয়া গ্রামের তৃণমূলের পঞ্চায়েত সদস্য মৃত্যুঞ্জয় কর্মকারের বাড়িতে রাতের অন্ধকারে দুষ্কৃতি হামলা। বাইরে যথেষ্ট বোমাবাজি হয় বলে অভিযোগ । ইতিমধ্যে সিসিটিভি(CCTV) খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ ।এর আগেও তৃণমূলের এই মেম্বারকে খুনের চেষ্টা করা হয়েছিল। বারবার কেন এই তৃণমূল কর্মীর উপর বাড়ি এবং তার উপর হামলার অভিযোগ উঠে আসছে। এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে তেঘরিয়া গ্রামে।  দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।চাইছেন এর একটা তদন্ত । এর আগে মৃত্যুঞ্জয় কর্মকার বিজিবির এক প্রভাবশালী নেতা ছিল বসিরহাটে। তারপর সেখান থেকে তৃণমূলে যোগদান করেন। এই নিয়ে রীতিমতো উদ্বিগ্ন মেম্বার ও তার পরিবারের সদস্যরা। তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এমনটাই দাবি করেছেন।

দুই পরিবারের সম্পত্তিগত বিবাদ ও হাতাহাতির জেরে মৃত্যু এক সদস্যের

আলিয়া বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রর ঝুলন্ত দেহ উদ্ধার

দত্তপুকুরে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বৃদ্ধা মাকে নৃশংসভাবে খুন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00