Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুই পরিবারের সম্পত্তিগত বিবাদ ও হাতাহাতির জেরে মৃত্যু এক সদস্যের

Share:

নিজস্ব প্রতিনিধি,দত্তপুকুর: উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর থানার জয়পুল পশ্চিম পাড়া গ্রামের ঘোষ পরিবারের দুই ভাইয়ের মধ্যে অশান্তির জেরে মৃত্যু হল সুদিন ঘোষের। অভিযোগ, সুদিন ঘোষের জমিতে তার দাদা লক্ষণ ঘোষ একটি শৌচালয়(Toilet) করতে আসেন। সেই কাজে সুদিন ঘোষ এবং তার পরিবার বাধা দিতে গেলে বেধড়ক মারধর করা হয় সুদিন ঘোষ এবং তার বড় ছেলেকে। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশী এবং তার পরিবার বারাসত মেডিকেল কলেজে(Barasat Hospital) তাকে নিয়ে আসে। এরপর সোমবার গভীর রাতে বারাসত মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন সুদিন ঘোষ। বয়সজনিত সমস্যার কারণে কাজ করতে পারতেন না।

পারিবারিক অশান্তির জেরে এই মৃত্যু ঘটনায় প্রতিবেশীরা বলেন, দীর্ঘ বেশ কয়েক বছর যাবত এই দুই পরিবারের মধ্যে অশান্তি চলছে। অভিযুক্ত লক্ষণ ঘোষ বিনা কারণবশতই ঝামেলা করত নিহতের পরিবারের সঙ্গে। প্রতিবাদ করতে আসলে মারধর করা হতো। এ বিষয়ে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে একাধিকবার। শৌচালয়কে কেন্দ্র করে হাতাহাতির ঘটনারও লিখিত অভিযোগ জানানো হয় পুলিশকে ।তবে পুলিশ কোন পদক্ষেপ নেয়নি।সুদিন ঘোষের(Sudin Ghosh) মৃত্যুর পর পুলিশ তৎপর হয়েছে।

অভিযুক্তদের গ্রেপ্তারও করেছে। লক্ষণ ঘোষ আগাগোড়াই একটু দাপটে, তৎসহ রাজ্যের প্রধান বিরোধী দলের নেতা। অন্যদিকে, তার ছেলে প্রীতম ঘোষ রাজ্য পুলিশে কর্মরত। তার প্রভাব দেখিয়েই তাদের এত বাড়াবাড়ি। সুদিনের মৃত্যুর পর গোটা পরিবার সহ-প্রতিবেশীরা ক্ষোভে ফুঁসছেন লক্ষণ ও তার পরিবারের বিরুদ্ধে।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রর ঝুলন্ত দেহ উদ্ধার

দত্তপুকুরে ধারের টাকা চাইতে গিয়ে খুন হলেন পাওনাদার ,আহত আরো ৩

দত্তপুকুরে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বৃদ্ধা মাকে নৃশংসভাবে খুন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00