Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দমদমে নিজের স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মঘাতী প্রাক্তন সেনা কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, দমদম: উত্তর ২৪ পরগনা জেলার দমদমের জীবন রতন ধর রোডের বহুতল আবাসনে অবসরপ্রাপ্ত সেনা কর্মী তার স্ত্রী এবং মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করে। এরপর মধ্যমগ্রাম(Madhyamgram) রেল স্টেশনে হাবরা লোকাল(Habra Local) এর সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন তিনি। গৌতম বন্দ্যোপাধ্যায়(৪৮) প্রাক্তন সেনা কর্মীর(Ex -Army Man) মানসিক সমস্যা ছিল।

পুলিসের অনুমান প্রথমে তার স্ত্রী দেবিকা বন্দ্যোপাধ্যায় (৪৪) এবংপরে মেয়ে দিশা বন্দ্যোপাধ্যায়ের(১৯) গলা কেটে খুন করে।এরপরে মধ্যমগ্রাম স্টেশনের এর কাছে গিয়ে নিজে আত্মঘাতী হন। কেন এই ধরনের ঘটনা ঘটালো তা জানার চেষ্টা করছে পুলিশ। ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দাদের সঙ্গে কথা বললেও খুব বেশি মিশতেন না এই প্রাক্তন সেনা কর্মী ও তার পরিবার। পার্শ্ববর্তী এক ফ্ল্যাটের বাসিন্দার কাছ থেকে বৃহস্পতিবার একটি নারকেল চেয়ে নিয়েছিলেন তালের বড়া তৈরি করবেন বলে জানা গিয়েছে। কিন্তু হঠাৎ নিজের স্ত্রী ও কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে জ্বলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে গোটা পরিবার কেন খতম করলেন, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

পুলিশ ওই ফ্ল্যাটের যাবতীয় তথ্য খতিয়ে দেখছে। কোন ঋণ নিয়েছিলেন কিনা ঐ প্রাক্তন সেনা কর্মী তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয় তিনজনেরই মোবাইল ফোনের তথ্য যাচাই করে দেখছে পুলিশ। তিনটি মৃতদে উদ্ধার করে, ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে ফ্ল্যাটটি সিল করে দিয়েছে পুলিশ । ফ্ল্যাটের মধ্যে সিলিং ফ্যানের সঙ্গে লাইনের দড়ি দিয়ে মৃতদেহ ঝোলানো ছিল বলে জানা গিয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00