Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সভাধিপতি উত্তম বারিক একদিকে নেতা, অন্যদিকে  মঞ্চের অভিনেতা

নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিনীপুর: রাজনৈতিক জীবনের হাতে খড়ি নিজের গ্রাম গোটসাউড়ি থেকে। গ্রামের ছেলে উত্তম বারিক(Uttam Barik) গ্রাম ছাড়িয়ে এখন দাপিয়ে বেড়াচ্ছেন জেলার রাজনীতিতে। তৃণমূল সুপ্রিমোর আস্থা জিতে, দ্বিতীয়বার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। সেই উত্তম বারিক একদিকে যেমন রাজনৈতিক নেতা, তেমনি নিজের গ্রামে হওয়া গ্রাম্য যাত্রাপালা গানে, তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে […]

‘কৃষ্ণ-সুদামার মিলন’, রাহুলের সঙ্গে সাক্ষা‍তে আপ্লুত সবজি বিক্রেতা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তাঁর মতো ‘দিন আনি, দিন খাই’ গোত্রের মানুষ কোনও দিন রাহুল গান্ধির সঙ্গে দেখা করার সুযোগ পাবেন, তা কল্পনাতেও ভাবেননি দিল্লির আজাদপুরের সবজি বিক্রেতা রামেশ্বর সিং। শুধু কী দেখা? যেভাবে প্রাক্তন কংগ্রেস সভাপতি তাঁকে নিজের হাতে খাবার পরিবেশন করেছেন, দুঃখের কথা শুনেছেন তাতে এতটাই আপ্লুত ছাপোষা সবজি বিক্রেতা, যে ওই সাক্ষা‍ৎকে ‘কৃষ্ণ […]

রামনগরে ফাঁকা বাড়িতে গভীর রাতে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: রামনগরে ফাঁকা বাড়িতে গভীর রাতে দুঃসাহসিক চুরি। ২০থেকে ৩০ হাজার টাকা, দু থেকে তিন ভরি গয়না, টিভি ও ঘরে কিছু আসবাপত্র চুরি হয়ে যায়। এমন দুঃসাহসিক ঘটনাটি ঘটেছে রামনগরের(Ramnagar) দক্ষিণ-করঞ্জি এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে দেবাশীষ জানার বাড়িতে চুরির (Bugglary)ঘটনা ঘটে। প্রতিবেশীরা সকালে দেখতে পায় গ্রিলের গেট খোলা রয়েছে। তারপরে প্রতিবেশীদের খবর […]

যাদবপুর কাণ্ডে আরও তিনজনকে গ্রেফতার করলো পুলিশ

নিজস্ব প্রতিনিধি: যাদবপুরকাণ্ডে আরও তিন জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ধৃতদের মধ্যে একজন পড়ুয়া এবং বাকি দুজন ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। শুক্রবার তিন জনকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় দীর্ঘক্ষণ। কিন্তু তিনজনের বয়ানে অসংগতি থাকায় এর পর তাঁদের গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। সব মিলিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ […]

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি’র দায়িত্বে রাজন্যা হালদার

নিজস্ব প্রতিনিধি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন ইউনিট ঘোষণা করল তৃণমূল ছাত্র পরিষদ । নতুন ইউনিটের সভাপতির দায়িত্ব পেলেন দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি রাজন্যা হালদার(Rajyanna Haldar)। একই সঙ্গে ওই ইউনিটের চেয়ারপারসন হলেন সঞ্জীব প্রামানিক। তিনি এতদিন ওই ইউনিটের পর্যবেক্ষক ছিলেন।যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কিছু […]

আয়ারল্যান্ডকে ১৩৯ রানে বেঁধে রাখল বুমরা বাহিনী

নিজস্ব প্রতিনিধি: অধিনায়ক যশপ্রীত বুমরা ও রবি বিষ্ণোইয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের সুবাদে প্রথম টি টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডকে ১৩৯ রানে বেঁধে রাখল টিম ইন্ডিয়া। অভিষেক ম্যাচেই দুই উইকেট নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। ব্যারি ম্যাকার্থির  অপরাজিত অর্ধশতরান আর কার্টিস ক্যাম্পায়ের ৩৯ রানের সুবাদে বড়সড় লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে আইরিশরা। শুক্রবার ডাবলিনের মালাহাইডে প্রথম টি টোয়েন্টি ম্যাচে টসে জিতে […]

কেন্দ্রের লাইসেন্স ফি’কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা টাটা কমিউনিকেশনসের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোদি সরকারের টেলি যোগাযোগ মন্ত্রকের বিরুদ্ধে টিডিস্যাটের দ্বারস্থ হল টাটা গোষ্ঠীর অধীনস্ত মোবাইল পরিষেবা সংস্থা টাটা কমিউনিকেশনস। ওই মামলার শুনানিতে টিডিস্যাটের পক্ষ থেকে টাটা কমিউনিকেশনসের বিরুদ্ধে কোনও কঠিন পদক্ষেপ না নেওয়ার জন্য টেলিযোগাযোগ মন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে। গত ৮ অগস্ট আচমকাই আইএসডি ও ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য টাটা কমিউনিকেশনের কাছ থেকে ৯৯১ […]

রেলস্টেশনে থাকা মুমূর্ষ বৃদ্ধাকে আশ্রয় দিলেন অশোকনগরের বিধায়ক

নিজস্ব প্রতিনিধি,অশোকনগর: দুদিন ধরে অশোকনগর রেলস্টেশনে দিন রাত কাটাচ্ছিলেন পানিহাটির(Panihati) বাসিন্দা মুমূর্ষ বৃদ্ধা। পরিচিত কেউ ফেলে গিয়েছে অনুমান স্থানীয়দের ।খবর পেয়ে বিধায়কের উদ্যোগে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হল।প্ল্যাটফর্ম থেকে মুমূর্ষ মহিলাকে উদ্ধার করল যুবকরা। আনুমানিক সত্তর বছরের ওই বৃদ্ধার নাম রুনু কর্মকার(Runu Karmakar), বাড়ি পানিহাটি পৌরসভার আগরপাড়া এলাকায়। বৃদ্ধা দুদিন আগে কিভাবে অশোকনগর স্টেশনে(Ashoknagar […]

রাজ্যসভার ২৭ সাংসদ আরবপতি, সবচেয়ে ধনী কে জানেন?

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আধুনিক ভারতে জনপ্রতিনিধিদের  সংজ্ঞা পাল্টাচ্ছে। জনপ্রতিনিধিত্ব এখন আর সমাজসেবা নয়। বরং ক্ষমতা আর অর্থের বড় আস্ফালন। যার কাছে অর্থ রয়েছে, ক্ষমতা তাঁর তালুর মুঠোয়। সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার ২৭ সাংসদই আরবপতি। অর্থা‍ৎ ১০০ কোটি টাকার বেশি মালিক। আর তাদের মধ্যে সবচেয়ে ধনী তেলেঙ্গানার শাসকদল ভারত রাষ্ট্র সমিতির সাংসদ বান্দি পার্থসারধি। তাঁর সম্পত্তির পরিমাণ […]

ট্রাম্পকে বিষ মেশানো চিঠি পাঠানোর দায়ে মহিলার ২২ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষ মাখানো চিঠি পাঠানোর অপরাধে ফরাসি ও কানাডার দ্বৈত নাগরিকত্ব থাকা এক মহিলাকে ২২ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে মার্কিন আদালত। সাজাপ্রাপ্ত মহিলার নাম প্যাসকেল ফেরিয়ার। ৫৬ বছর বয়সী ওই মহিলা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে জৈব অস্ত্র পাঠানোর দায় স্বীকার করে নিয়েছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, ২০২০ সালে হোয়াইট […]

দমদমে নিজের স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মঘাতী প্রাক্তন সেনা কর্মী

নিজস্ব প্রতিনিধি, দমদম: উত্তর ২৪ পরগনা জেলার দমদমের জীবন রতন ধর রোডের বহুতল আবাসনে অবসরপ্রাপ্ত সেনা কর্মী তার স্ত্রী এবং মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করে। এরপর মধ্যমগ্রাম(Madhyamgram) রেল স্টেশনে হাবরা লোকাল(Habra Local) এর সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন তিনি। গৌতম বন্দ্যোপাধ্যায়(৪৮) প্রাক্তন সেনা কর্মীর(Ex -Army Man) মানসিক সমস্যা ছিল। পুলিসের অনুমান প্রথমে […]

প্রকাশ্যে এলো ওম সাহানির নতুন ধারাবাহিকের দিনক্ষণ, কার কপাল পুড়ল?

হ্যাঁ, বিয়ে দিয়েই শুরু হবে এই সিরিয়ালের কাহানি। কন্ট্রাক্টের বিয়ে থেকে কীভাবে ভালোবাসার সফর তাঁদের তাই নিয়েই সিরিয়াল এগোবে।

র‍্যাগিং বন্ধে কড়া আইন চালুর পক্ষপাতী সৌরভ গঙ্গোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মর্মান্তিক মৃত্যু নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার কলকাতার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার। ওই অনুষ্ঠান শেষে যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার জায়গা। সেটাই মূল লক্ষ্য হওয়া উচিত। সুস্থ পরিবেশ […]

ডেঙ্গু সচেতনতা প্রচারে নামলেন নবনির্বাচিত প্রধান

নিজস্ব প্রতিনিধি ,বনগাঁ: নব নির্বাচিত প্রধান হওয়ার পরেই ডেঙ্গু সচেতনতা প্রচারে নামলেন বনগাঁর ঘাটবাওর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান আনিসুর জামান মন্ডল(Anisur Jaman Mondal)। যেহেতু প্রতিবছরই ডেঙ্গির প্রকোপে পড়ে ঘাট বায়ুর পঞ্চায়েত এলাকা, আর সেই কারণেই প্রধানের পদ গ্রহণ করার পরেই সময় নষ্ট না করে ডেঙ্গি সচেতনতা প্রচারে নামলেন প্রধান, উপপ্রধান, চার নম্বর জেলা পরিষদের সদস্য […]

সর্বনাশ, মার্কিন যুক্তরাষ্ট্র- ডেনমার্কে করোনার নয়া প্রজাতি শনাক্ত

নিজস্ব প্রতিনিধি: ‘যেতে পারি, কিন্তু কেন যাব’। দুনিয়া ছেড়ে কিছুতেই যেন যেতে চাইছে না অতিমারী করোনা। কয়েক লক্ষ প্রাণ কেড়ে নেওয়ার পরেও বিদায় নিতে  চাইছে না প্রাণঘাতী ভাইরাস। উল্টে মার্কিন যুক্তরাষ্ট্র ও ডেনমার্কে অতিমারীর নয়া প্রজাতি শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ওই দুংসংবাদ জানিয়ে বলা হয়েছে, ‘নয়া প্রজাতি মানব শরীরে কতটা প্রভাব ফেলবে, […]

উত্তরবঙ্গ জুড়ে হলুদ ও কমলা সর্তকতা জারি করল আবহাওয়া দফতর

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের জন্য কমলা ও হলুদ সর্তকতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন,মৌসুমী অক্ষরেখার অবস্থান আবারো একটু উত্তরের দিকে সরে যাবে ।২১ আগষ্ট থেকে মোটামুটি ফুড হিলসের দিকে থাকবে। ফলে ২১ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত এই সময়টা উত্তরবঙ্গে বেশি […]

নন্দীগ্রামে তৃণমূলের ব্লক সভাপতিকে মারধর, মহিলা কর্মীর শ্লীলতাহানি

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে তৃণমূলের ব্লক সভাপতিকে মারধর, মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগের তীর বিজেপির দিকে। অভিযোগ অস্বীকার বিজেপির। পূর্ব মেদিনীপুর(East Medinipur) জেলার নন্দীগ্রামের সোনাচূড়া বাজারের ঘটনা। নন্দীগ্রামের সোনাচূড়া বাজারে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে ।তৃণমূলের অভিযোগ, গতকাল রাতে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ সোনাচূড়া বাজারে তার কর্মী সমর্থকদের নিয়ে […]

0:00